সারাজীবন কৃপাদৃষ্টি বজায় থাকে শনিদেবের প্রিয় এই রাশিদের ওপর, আপনিও কি সেই তালিকায়

সারাজীবন কৃপাদৃষ্টি বজায় থাকে শনিদেবের প্রিয় এই রাশিদের ওপর, আপনিও কি সেই তালিকায়

‌শনিদেব যদি সদয় হন, তাহলে দিন ঘুরতে সময় লাগে না। যদি শনির কৃপা সবসময় থাকত তাহলে ভাবুন এই ধরনের মানুষদের কতটা উন্নতি হত। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির কথা বলা হয়েছে, যেগুলো শনিদেবের প্রিয় রাশি। শনি সর্বদা তাদের প্রতি সদয় থাকেন এবং এর পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে। জেনে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো কারা।

এই রাশিদের ওপর শনির কৃপা থাকে সর্বদা

এই রাশিদের ওপর শনির কৃপা থাকে সর্বদা

আমাদের ১২টি রাশির মধ্যে এমন তিনটি রাশি রয়েছে, যা শনিদেবের খুব পছন্দের ও খুব প্রিয় রাশি। এই তিনটি রাশির ওপর শনিদেবের কৃপা প্রায় সর্বদাই থাকে। এই তিনটি রাশি শনিদেবের এতটাই প্রিয় রাশি যে, তিনি এই রাশির মানুষদের সুনাম, ন্যায়, যশ, সম্পত্তি প্রভৃতি দিয়ে থাকেন। শনিদেব ন্যায়কারক দেবতা। তাই ন্যায়ের পথে থাকলে শনিদেবের কৃপা সহজেই লাভ করা যায়। শনিদেবের কৃপা অর্জন করতে হলে প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শনিদেবের নাম স্মরণ করতে হবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির অধিপতি শুক্র এবং এটি বন্ধু গ্রহ শনির। এই রাশির মানুষ ন্যায়পরায়ণ, পরিশ্রমী, সৎ ও কর্মঠ হয়। শনিদেব এই গুণটি খুব পছন্দ করেন। এই কারণে তুলা রাশির জাতকদের প্রতি শনি সদয় থাকে। যদি ব্যক্তির কুণ্ডলীতে শনি শুভ অবস্থানে থাকে, তবে তাকে মাটি থেকে আকাশে পৌঁছে দেওয়া হয়।

মকর রাশি

মকর রাশি

শনি মকর রাশির অধিপতি, তাই তিনি এই রাশির জাতকদের বিশেষ অনুগ্রহ করেন। শনির প্রভাবের কারণে মকর রাশির লোকেরা পরিশ্রমী, সৎ এবং অভাবী মানুষের সেবা করে। এসব গুণের কারণে এই মানুষগুলো শুধু জীবনের সব সুখই পায় না, অনেক মান ও সম্মানও পায়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতিক-জাতিকাদের জীবন স্বয়ং শনিদেবের কৃপায় চালিত হয়ে থাকে। কুম্ভ রাশির অধিপতি শনি। যাদের জীবন ভীষণ ভাবে সঙ্কটপূর্ণ হয়, তারা শনিদেবের পিতা সূর্যদেবের পুজো করুন। প্রতি দিন সকালে স্নান সেরে সূর্য প্রণাম করতে হবে। এই রাশির ওপর শনিদেবের কৃপা থাকার ফলে এঁরা খুব সহজেই ধনবান হয়ে ওঠেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+