টাকা কী করে বাঁচাতে হয়, এঁদের থেকে ভালো কেউ জানেন না! জ্যোতিষমতে এই রাশিগুলির জাতকদের গোপন রহস্য একনজরে

টাকা কী করে বাঁচাতে হয়, এঁদের থেকে ভালো কেউ জানেন না! জ্যোতিষমতে এই রাশিগুলির জাতকদের গোপন রহস্য একনজরে

মাসের শুরুতেও অনেকের পকেটে যা থাকে, মাসের শেষেও তাইই থাকে পকেটে! এমন বহু মানুষকেই দেখা যায় আমাদের চারপাশে। কিছুতেই চেষ্টা করেও টাকা সঞ্চয় করা যায় না, এই সমস্যা অনেকেরই রয়েছে। টাকা সঞ্চয় করা হবে, কীবাবে করা হবে, তা নিয়ে অনেকেই আলস্যে ভোগেন! তবে এমনও মানুষ রয়েছেন যাঁরা ছোট থেকেই টাকা সঞ্চয়ের পক্ষে। এঁদের আলাদা করে টাকার বিষয়ে সচেতন করতে হয়না। কিভাবে কোন খাতে অর্থব্যয় করলে তা অল্প অর্থ ব্যয় করা হয়, তা নিয়ে রয়েছে এঁদের কাছে বহু ধরনের উপায়। ছোট ছেকেই এই স্বভাব এঁদের মধ্যে থাকে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা টাকা সঞ্চয়ে সকলকে পিছনে ফেলে দেন!

বৃষ

বৃষ

বাড়তি, অযথা খরচে একদমই বিশ্বাস করেন না বৃষ রাশির জাতক জাতিকারা। এছাড়াও এঁরা টাকা পয়সার বিষয়ে বেশ নজর কড়া রাখেন। কোথায় কীভাবে টাকা খরচ হচ্ছে, সেদিকে নজর রাখেন এঁরা। টাকা খরচের বড় সুযোগ থাকলেও সেখান থেকে টাকা বাঁচিয়ে নিয়ে নিতে পারেন এঁরা। এঁদের অবেকই কৃপণ বলে ব্যাঙ্গ করলেও, এঁদের মতে যাতে কারোর কাছে হাত পাততে না হয়, তার জন্যই এভাবে টাকা বাঁচানো হয়।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকারা অন্যদের চেয়ে অনেকটাই স্মার্ট উপায়ে টাকা বাঁচাতে পারেন। শুধু টাকার বাজে খরচ বাঁচিয়েই টাকা সঞ্চয় নয়, বরং কোথায় কোথায় টাকা বিনিয়োগ করা যাবে, তা নিয়েও রয়েছে বহু ধরনের এঁদের বার্তা। যেকোনও বিনিয়োগ থেকে দারুণ সাফল্যের সঙ্গে রিটার্ন নিয়ে এঁরা কার্যত তাক লাগিয়ে দেন। ফলে এঁরা প্রচুর টাকা বাঁচাতে পারেন।

সিংহ

সিংহ

অন্যের সামনে নিজেকে খরুচে প্রতিপণ্য করেও, সিংহ রাশির জাতক জাতিকারা নিজেরা দারুণ টাকা বাঁচাতে পারেন! জ্যোতিষমতে এই রাশির জাতক জাতিকারা জানেন যে কীভাবে অর্থ সঞ্চয় করে নিলে তা ভালো ফল দেয়। অনেকেই এঁদের কৃপণ আখ্যায় ভূষিত করেন। অনেকেই বলে থাকেন, অন্য কারোর কাছে আর্থিক সঞ্চয় বেশি হচ্ছে শুনলে এঁরা চিন্তায় পড়ে যান! তবে ভবিষ্যতে যাতে কষ্টের মধ্যে না পড়া যায়, তার জন্যই সিংহ রাশির জাতক জাতিকারা এই কাজ করে থাকেন।

মকর

মকর

মকর রাশির ব্যক্তিরা সহজেই নিজের আর্থিক বিষয় নিয়ে বেশ সজাগ হয়ে পড়েন। এঁরা ছোট থেকেউ পকেট মানি বাঁচিয়ে কোনও প্ল্যানিং এর উদ্দেশে এগিয়ে যান। টাকার বিষয়ে কোনও মতেই এঁদের বোকা বানানো যায় না। ফলে খরচ কিভাবে কমাতে হয়, তার পরিকল্পনা এঁরা আগে করেন। তারপর সেটা বুঝে নিয়ে খরচ খরচা শুরু করে দেন। সহজে টাকা পয়সার বিনিয়োগের পথেও এঁরা যান না। যতক্ষণ না পর্যন্ত বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে, তততক্ষণ পর্যন্ত বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেননা এঁরা। পরে সমস্ত দিক খতিয়ে দেখে তবেই এঁরা বিনিয়োগ করেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+