অজান্তে করা মানুষের এই অভ্যাসগুলি জীবনে নিয়ে আসতে পারে সমস্যা, এখনই তা ত্যাগ করুন
অজান্তে করা মানুষের এই অভ্যাসগুলি জীবনে নিয়ে আসতে পারে সমস্যা
প্রত্যেক মানুষের আলাদা আলাদা অভ্যাস থাকে। ভালো অভ্যাস সম্মান ও প্রতিপত্তি নিয়ে আসে। সেই সঙ্গে বদ অভ্যাসের কারণেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পণ্ডিত শৈলেন্দ্র পান্ডের মতে, যে গ্রহের প্রভাব কমবেশি ব্যক্তির কুণ্ডলীতে থাকে, সেই অনুসারেই আপনার ভালো-মন্দ অভ্যাস তৈরি হয়। যে গ্রহের প্রভাব ভালো, আপনার অভ্যাসও ভালো হয়ে যায়, যে গ্রহের প্রভাব খারাপ, আমাদের অভ্যাসও খারাপ হয়ে যায়। এটা বলা যেতে পারে যে আমাদের গ্রহগুলি আমাদের অভ্যাস অনুযায়ী দুর্বল বা শক্তিশালী হয়ে ওঠে। কখনও কখনও আমাদের শক্তিশালী গ্রহগুলিও আমাদের খারাপ অভ্যাসের কারণে নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে, আপনার এমন অভ্যাসগুলি গ্রহণ করা গুরুত্বপূর্ণ যাতে আপনার গ্রহগুলি দুর্বল হওয়ার পরিবর্তে শক্তিশালী হয়। এর জন্য আপনার রাশিফলের যে সমস্ত গ্রহ দুর্বল তাদের অভ্যাস গ্রহণ না করে এমন অভ্যাস গ্রহণ করুন যাতে সেই গ্রহগুলি শক্তিশালী হয় এবং আপনি আপনার জীবনে তাদের উপকার পেতে পারেন।

পা দোলানো
যদি আপনি বসে থাকার সময় পা দোলান বা নাড়াচাড়া করেন তার মানে আপনার মনে একটানা কিছু একটা চলছে, অর্থাৎ আপনি একটানা কিছু নিয়ে ভাবছেন। এর মানে আপনার চন্দ্র দুর্বল। এমন অবস্থায় যাঁরা খালি বসে পা নাড়ায় তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং তাঁদের টেনশন নিতে হয়। পা নাড়ানোর অভ্যাস ঠিক করলেই মানসিক অবস্থা ভালো থাকে।

নখ চিবানো
আপনি নিশ্চয়ই অনেকের নখ কামড়ানোর অভ্যাস দেখেছেন। যাঁরা নখ চিবিয়ে থাকেন, তাঁদের সূর্য দুর্বল হতে থাকে এবং এইসব লোকদের চোখের সমস্যায় পড়তে হয়। আপনি যদি এই অভ্যাসটি ঠিক করেন তবে আপনার প্রতিপত্তি বাড়বে এবং আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে।

সিস্টেম অনুযায়ী না চলা
যাঁরা জুতো, চপ্পল, জামা-কাপড়, বাড়িঘর ও বইপত্র সঠিক জায়গায় রাখেন না, তাঁদের শনি খুবই দুর্বল হয়। এ ধরনের লোকদের চাকরিতে উত্থান-পতনের সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি এ ধরনের লোকেদের বাড়িতে চুরির মতো ঘটনাও ঘটে। এই অভ্যাস ত্যাগ করলে চাকরিতে স্থিতিশীলতা আসে। এমতাবস্থায় আপনি যদি আপনার জিনিসগুলি ভালভাবে রাখেন তবে এটি আপনার কেরিয়ারে উন্নতি করে এবং এতে বাড়ির বাচ্চাদের দুষ্টুমি অনেকটাই কমে যায়।

শোওয়ার ঘর ও বাথরুম পরিস্কার না রাখা
যাঁরা তাঁদের শোওয়ার ঘরে এবং বাথরুম পরিস্কার পরিচ্ছন্নতা রাখেন না, তাঁদের শুক্র গ্রহ খুবই দুর্বল। এমন পরিস্থিতিতে, এই জায়গাগুলির পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। নয়তো আপনি কাজে সফলতা পাবেন না। বাড়িতে বসবাসকারী সদস্যদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়।

পশু–পাখিদের খাবার না খাওয়ানো
আপনি যদি গাছপালা বা প্রাণী বা পাখিদের জল-খাবার না দেন তবে এটি আপনার বুধকে দুর্বল করে দেয় এবং এর কারণে আপনার অনেক সমস্যা হতে পারে।

এঁটো বাসন
খাবার খাওয়ার পর অনেকেই বাসনপত্র রেখে দেন, পরের দিন বা সকালে পরিস্কার করবেন বলে। কথিত আছে যে এর কারণে চন্দ্র ও শনি ক্রুদ্ধ হন। যার কারণে আপনার সাফল্য থেমে যায়।

যেখানে–সেখানে থুতু ফেলা
অনেকেরই এখানে-সেখানে থুতু ফেলার অভ্যাস আছে। এতে করে শনি রাশিতে দুর্বল হয়ে পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করুন, আপনার জন্য উপকারি প্রমাণিত হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications