চলতি মাসেই তৈরি হবে এই যোগগুলি, কাজের জায়গায় মাথা ঠাণ্ডা রেখে চলবেন কারা
জ্যোতিষশাস্ত্রে, রাহু, সূর্য, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন স্থান বদল করে তখন সকল রাশির উপরে ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। একশো বছর পর রাহু, শনি ও সূর্য গ্রহের মিলন হবে। এই সময়ে সূর্য ও শনি মিলে তৈরি করবে অশুভ সমসপ্তক যোগ। সূর্য ও রাহু মিলে তৈরি করবে ষড়ষ্টক যোগ।
এতে ব্যবসাতেও ক্ষতি হতে পারে আপনার। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই তালিকায়।

- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময়ে অনুকূলে থাকবে না। তবে প্রত্যেকটি কাজ মাথা ঠাণ্ডা রেখে করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। তাই আদালত সংক্রান্ত যেকোনও মামলায় ব্যর্থতা আসবে। গাড়ি চালালে সাবধানে চালাবেন।
আবেগের বশে কোনও কাজ করবেন না। বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ে লাগতে পারে। শনির অশুভ দৃষ্টিতে আপনার জীবনেই নানান সমস্যা আসবে। তাই যদি পারেন শনিবার করে শনি মহারাজের পুজো দেওয়ার চেষ্টা করুন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময়ে ব্যবসার কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কাউকে টাকা ধার দেবেন না। কারোর থেকে টাকা নেবেনও না। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধতে পারে।
কর্মক্ষেত্রে আপনার নানান সমস্যা আসবে। যা আপনার আয় বৃদ্ধি করবে। অনর্থক ব্যয় বন্ধ করুন, অন্যথায় আর্থিক ক্ষতিও হতে পারে। প্রত্যেকটি কাজেই আপনি পিছিয়ে পরবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করুন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময় পরিবেশ প্রতিকূলে থাকবে। পরিবারের সকলের সঙ্গেই আপনার অশান্তি বাড়তে থাকবে। গোপন শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন।কিছু বিষয়ে আপনার ব্যবসার পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিছু বাধা আসতে পারে।
একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করলে তবেই আপনার জীবনে সফলতা আসবে। কোনও বিষয় নিয়ে পরিবারের কোনও সদস্যের সঙ্গে অশান্তি হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তির মধ্য দিয়ে যাবেন। বাইরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications