অমাবস্যার দিন ভুলেও কিনতে নেই এসব জিনিস, নাহলে আসবে বড় বিপদ
অমাবস্যার দিন ভুলেও কিনতে নেই এসব জিনিস, নাহলে আসবে বড় বিপদ
হিন্দু পুরাণ ও জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্রের গতিবিধির উপর নির্ভর করে প্রতিটি মানুষের ভাগ্যচক্র। সেক্ষেত্রে অমাবস্যা ও পূর্ণিমার সরাসরি প্রভাব পড়ে জাতক জাতিকাদের জীবনে। জ্যোতিষ অনুযায়ী প্রতিটি কাজের নির্দিষ্ট শুভ এবং অশুভ সময়ের উল্লেখ আছে। ঠিক তেমনই শাস্ত্রে উল্লেখ আছে বিভিন্ন জিনিসপত্র কেনার বিধান। ঘরে কিছু বিশেষ জিনিস আনারও একটি শুভ ও অশুভ সময় থাকে। কোনো ভালো জিনিস ভুল সময়ে আনা হলে তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনই একটি দিন হল অমাবস্যা। এদিন ভুলেও কিনতে নেই বেশ কিছু জিনিস। নাহলে জীবনে বৃদ্ধি পায় নানা বিপদ।

পুজোর জিনিসপত্র
অমাবস্যা পিত্র অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই অমাবস্যার জন্য কিছু নিয়ম করা হয়েছে, যেগুলো মেনে চলতে হবে, না হলে পিতৃপুরুষরা ক্ষুব্ধ হন। তারই মধ্যে একটি হল পুজোর সামগ্রি কেনা। অমাবস্যার দিন পুজোর যে কোনও জিনিস কেনা খুব অশুভ বলে মানা হয়। এই দিন অন্ধকারের দিন বলে পুজোর সামগ্রি কেনার কোনও শুভ ফল পাওয়া যায় না। উল্টে বাড়িতে বৃদ্ধি পায় অশান্তি।

ঝাড়ু
ঝাড়ু যে শুধুমাত্র ঘর বাড়ি পরিষ্কার করতে কাজে লাগে তাই নয়, ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। অমাবস্যার দিনে ঝাড়ু কেনা হলে দেবী লক্ষ্মী খুব্ধ হন এমনকি জমিয়ে রাখা অর্থও নষ্ট হয়। অতএব, যদি আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে হয় তাহলে অমাবস্যার দিনে কখনই ঝাড়ু কেনা উচিৎ নয়।

মদ বা আমিষ বস্তু
মদ পান করা বা কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করাকে জ্যোতিষ শাস্ত্রে নিষিদ্ধ বলে মনে করা হয়। নির্দিষ্ট দিনে নেশা করলে তা জীবনে বড় ধরনের সংকট ডেকে আনতে পারে। শাস্ত্র অনুসারে, অমাবস্যার দিনে অ্যালকোহল এবং আমিষ কেনা বা সেবন করলে পূর্বপুরুষদের রাগ হয় এবং জীবনে নেতিবাচক প্রভাব বৃদ্ধি করে। অমাবস্যার দিন নেশা করলে শনিদেব খুব ক্রুদ্ধ হন। তাই জীবন ও কর্মক্ষেত্রে বাজে প্রভাব ফেলে এটি। সেই কারনে অমাবস্যার দিন কখনোই নেশা করা উচিৎ নয়।

তেল কেনা
শাস্ত্র মতে শনিবার কোনও রকম তেল কেনা উচিৎ নয়। এতে স্বস্থ্যের ক্ষতি হয়। ঠিক তেমনই অমাবস্যায় তেল দেওয়া উচিত নয়। এতে খারাপ হতে পারে স্বাস্থ্য। তবে অমাবস্যার দিনে আর্থিক ভাবে পিছিয়ে থাকা কাউকে তেল দান করা শুভ ফল দেয় বলে মনে করা হয়।

শস্য বা আনাজ কেনা
অমাবস্যার দিনে শস্য বা ময়দা কিনলে তা অশুভফল দেয় বলে মনে করা হয়। মনে করা হয় অমাবস্যার দিন শস্য বা আনাজ কিনলে পিতৃপুরুষরা অসন্তুষ্ট হন।












Click it and Unblock the Notifications