মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই কাজ, নাহলে হবে বিপদ!

মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই কাজ, নাহলে হবে বিপদ!

শাস্ত্রে মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বছর, অর্থাৎ ২০২২ সালে মাঘী পূর্ণিমা পড়ছে ১৬ ফেব্রুয়ারি বুধবার। মনে করা হয় যে, এই বিশেষ দিনে যে কোনও পবিত্র নদীতে স্নান করলে দান সাধিত হয়। এছাড়া এই দিনে উপবাস, জপ, যজ্ঞ ও পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। পঞ্চাঙ্গ মতে মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষ যোগ তৈরি হতে চলেছে এই বছর। তার কারণ এই বছর, অর্থাৎ ২০২২ সালে অশ্লেষা নক্ষত্র এবং কর্কটের সংমিশ্রণ চলছে। তবে মাঘী পূর্ণিমার সিন খুব পবিত্র বলে মনে করা হয়ে থাকে। তাই এই দিন এমন কোনও কাজ করা উচিৎ নয় যাতে খারাপ ফল লাভ হওয়ার কোনও সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই জেনে নেওয়া যাক এই দিন কোন কোন কাজ করা উচিৎ নয়।

দেরি করে ঘুমানো

দেরি করে ঘুমানো

অনেকেই আছেন যারা নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই অধিক রাত পর্যন্ত জেগে থাকেন, আর তারপর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। ধর্মীয় শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেরি পর্যন্ত ঘুমানো উচিত নয়। কারণ এই দিন এমনটা করলে জীবনে দুর্ভাগ্য আসে।

বাড়ি নোংরা রাখা

বাড়ি নোংরা রাখা

মাঘী পূর্ণিমার দিন খুব শুভ বলে মনে করা হয়। তাই এইদিন ঘর বাড়ি ও উঠান নোংরা রাখা উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে শুরু করে। এছাড়াও, সম্পদের দেবী লক্ষ্মীর আগমন রুদ্ধ হয়ে যায়।

কালো কাপড় পড়া

কালো কাপড় পড়া

মাঘ পূর্ণিমায় কালো কাপড় পরা নিষিদ্ধ। এই ক্ষেত্রে, এই বিষয়ে বিশেষ ধ্যান রাখা উচিত। তা ছাড়া এই দিনে বাড়িতে কোনও রকমের অশান্তি হওয়া উচিত নয়, কারণ এমনটা করলে জীবনে সুখ শান্তি আসে না।

 চুল নখ কাটা

চুল নখ কাটা

এই দিনে চুল ও নখ কাটা উচিত নয়। কারণ এটা দোষ নিয়ে আসে। এছাড়াও এই দিনে বাড়ির বড়দের অপমান করা উচিত নয়, কারণ এটি করলে পিতৃ দোষ হয়। যার কারণে জীবনে সব ধরনের সমস্যা শুরু হয়।

কারও সমালোচনা করা

কারও সমালোচনা করা

মাঘ পূর্ণিমার দিনে ভুল করেও সমালোচনা করা বা খারাপ কথা বলা উচিত নয়। এমনটি করলে মা লক্ষ্মী চিরতরে চলে যান বলে বিশ্বাস করা হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+