ভুলেও এই জিনিসগুলি কাউকে দান করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট

অজান্তেই প্রায় সময় আমরা এমন অনেক ভুল করে ফেলি যেগুলি আমাদের জীবনে উপর নানান প্রভাব ফেলে। তাতে আমাদের আর্থিক দিকে অবনতি দেখা দেয়। পরিবারের সুখ শান্তি থাকে না। এমনকী বাস্তু দোষেরও সৃষ্টি হয়।

তবে কেন আমাদের সঙ্গে এমন ঘটে তা হয়তো আমরা অনেকেই জানিনা, জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মধু, নুন, চিনি এগুলি কাউকে ধার দেওয়া উচিত না। এগুলি ধার দিলে আমাদের জীবনে কখনোই সুখ থাকবে না, অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। কোন জিনিস কাউকে ধার দেওয়ার আগে বারবার ভাববেন। দেখুন কোন কোন জিনিস কাউকে দান করা উচিত নয়।

image of giving

কাপড়

জ্যোতিষশাস্ত্রে বলা হয় কাউকে কখনোও কাপড় ধার দেবেন না বা কারোর থেকে তা নেবেনও না। এগুলি আপনার ভাগ্যের উপর বিশেষ প্রভাব ফেলে। এতে আপনার শরীর খারাপ হতে পারে। এতে আপনার আর্থিক দিক ও শারীরিক দিকেও নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। শুধু তাই নয় এসময় আপনার জীবনে নানান খারাপ প্রভাব পড়তে পারে।

image of cloths

রুমাল

কাউকে রুমাল ধার দেবেন না, জ্যোতিষশাস্ত্রে বলা হয় রুমাল দিলে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। শুধু তাই নয়, সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক নাও থাকতে পারে। যদি আপনি কারোর রুমাল ব্যবহার করেন তাহলেও তার সঙ্গে আপনার বিতর্কতার সৃষ্টি হবে।

image of handkerchif

পেন

কখনো কাউকে পেন ধার দেবেন না। পেন ধার দিলে আর্থিক দিকে অবনতি হয়। এতে আপনার মনোবল ক্রমশ ভাঙ্গতে থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। আপনি ক্রমশ আপনার আত্মবিশ্বাস হারাবেন।

image of pen

ঝাঁটা

কাউকে ঝাঁটা দান করবেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই কাউকে ঝাঁটা দেওয়া উচিত না, নিজের বাড়িতেও ঝাঁটা খুব সাবধানে রাখবেন। তাতে যেন কারোর পা না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। ঝাঁটা যদি আপনি কাউকে দান করেন বা দেন তাহলে কিন্তু আপনার বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হবে এবং আর্থিকভাবে আপনি ক্রমশ দুর্বল হয়ে পড়বেন। সংসারে আসবে নানান অসুবিধাও।

image of broom

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+