মকর সংক্রান্তির পুণ্যকালে এই রাশির জাতকদের এই জিনিসগুলি দান করা উচিত
সূর্য দেবতার আরাধনার জন্য মকর সংক্রান্তির পর্ব খুব বিশেষ হয়। হিন্দু ধর্মে এইদিনের বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। এইদিন সূর্য উত্তরায়ণ হওয়ার পাশাপাশি মকর রাশিতে প্রবেশ করে। এদিন শস্য দান করা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়া মকর সংক্রান্তির দিন খিচুড়ি ও গুড়–তিলের দান করাও পুণ্যের কাজ বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে রাশি অনুসারে বিশেষ কিছু দান করলে বিশেষ উপকার পাওয়া যায়। জেনে নিন মকর সংক্রান্তিতে রাশি অনুযায়ী কি কি জিনিস দান করা উচিত।

মেষ রাশি
মকর সংক্রান্তির পুণ্য কালে এই রাশির জাতকদের তামার পাত্র, গুড়, তিল বা দই দান করা শুভ বলে মনে করা হয়। কোনও অভাবী কাউকে এই জিনিসগুলি দান করতে পারেন।

বৃষ রাশি
মকর সংক্রান্তি শুভ মুহূর্তে বৃষ রাশির জাতকদের রূপোর কোনও কিছু বা তিল দিয়ে তৈরি করা কোনও খাবার দান করা শুভ বলে মনে করা হয়।

মিথুন রাশি
মকর সংক্রান্তির পুণ্য কালে স্নান করে গুড় ও হলুদ কোনও জিনিস দান করা শুভ বলে মনে করা হয়।

কর্কট রাশি
মকর সংক্রান্তির দিন কর্কট রাশির জাতকরা সাদা তিল দান করুন। খুব ভালো ফল পাবেন জীবনে।

সিংহ রাশি
মকর সংক্রান্তির দিন সিংহ রাশির জাতকদের গম ও গুড় দান করা শুভ বলে প্রমাণিত হবে।

কন্যা রাশি
মকর সংক্রান্তি পর্বে কন্যা রাশির জাতকরা তিল ও সবুজ মুগ ডাল দান করুন, সৌভাগ্যশালী প্রমাণিত হবে।

তুলা রাশি
মকর সংক্রান্তিতে সাত ধরনের শস্য দান করা এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। এছাড়াও আপনি গুড় দান করতে পারেন।

বৃশ্চিক রাশি
মকর সংক্রান্তিতে বৃশ্চিক রাশির জাতকদের লাল রঙের কাপড় দান করা উচিত। এছাড়াও দই দান করা শুভ হবে।

ধনু রাশি
মকর সংক্রান্তিতে এই রাশির জাতকদের হলুদ বস্ত্র দান করা উচিত। এ ছাড়া গরিবদের খিচুড়ি দান করলে উপকার পাওয়া যাবে।

মকর রাশি
মকর সংক্রান্তিতে মকর রাশির জাতকদের কালো তিল এবং কালো কম্বল দান করা শুভ হবে।

কুম্ভ রাশি
মকর সংক্রান্তিতে এই রাশির জাতকদের খাঁটি গরুর ঘি দান করা উচিত। এছাড়া খিচুড়ি দান করাও শুভ বলে প্রমাণিত হবে।

মীন রাশি
মকর সংক্রান্তির দিন মীন রাশির জাতক-জাতিকাদের ছোলার ডাল ও তিল দান করা শুভ হবে।












Click it and Unblock the Notifications