রোজকার স্বপ্নে দেখা কোন কোন জিনিস সৌভাগ্যের সূচক? জেনে নিন তার গুরুত্ব

রোজকার স্বপ্নে দেখা কোন কোন জিনিস সৌভাগ্যের সূচক? জেনে নিন তার গুরুত্ব

পৃথিবীর সকল মানুষ ঘুমের ঘোরে নানা রকমের স্বপ্ন দেখে থাকেন। সেই স্বপ্ন কখনও ভালো বলে মনে হয়, আবার কখনও খারাপ বলে। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না যে এই সকল স্বপ্নের আসল মানে কী। অনেকেই আবার স্বপ্নকে নিছক ঘুমন্ত অবস্থার ভ্রম বলেই হালকা ভাবে নিয়ে থাকেন। কিন্তু জানেন কি? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সকল স্বপ্নেরই কিছু না কিছু নির্দিষ্ট মানে ঠিক করা হয়ে থাকে। অনেক সময় ঘুমের ঘোরে বার বার দেখা স্বপ্ন ইঙ্গিত দিয়ে থাকে সেই ব্যক্তির ভবিষ্যতের কোনও না কোনও ঘটতে চলা ঘটনাকে নিয়ে। এছাড়াও অনেক সময় অনেক স্বপ্ন দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে হঠাত বদলে যেতে চলেছে জীবনের গতিবিধি। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, স্বপ্নে আসা ঘটনাগুলি ব্যক্তির ভবিষ্যত সম্পর্কে ইঙ্গিত দেয়। খারাপ সময় বা ভালো সময় আসার কথা বলে। এমন কিছু জিনিস সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো দেখা শুভ বলে মনে করা হয়। স্বপ্নে এই সকল জিনিস দেখা গেলে তা সৌভাগ্যের সূচক বলে মনে করা হয়।

মৃত ব্যক্তি

মৃত ব্যক্তি

অবাক করা হলেও এটাই সত্যি যে যদি কোনও মানুষ স্বপ্নে মৃত ব্যক্তি বা মৃতদেহ দেখেন, তাহলে এর অর্থ হল সেই মানুষের জীবনে ভবিষ্যৎ কালে কিছু বড় আর্থিক লাভ হতে চলেছে। এরই সঙ্গে স্বপ্নে কোনও প্রিয় ব্যক্তির মৃত্যু দেখলে সেক্ষেত্রে সেই প্রিয় মানুষের দীর্ঘায়ু লাভ হওয়ার সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, কোনও মানুষ স্বপ্নে নিজের মৃত্যু দেখলেও বুঝতে হবে আগামী দিনে তিনি কোনও বড় সুযোগ পেতে চলেছেন যা তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে।

গাছ দেখা

গাছ দেখা

স্বপ্ন শাস্ত্র অনুসারে, স্বপ্নে গাছ দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এটি আকস্মিক আর্থিক লাভের একটি সূচক হিসাবে বিবেচিত হয়। কেউ যদি স্বপ্নে সবুজ গাছ দেখেন বা কেউ যদি নিজেই কোনও গাছ থেকে ফল ছিঁড়তে দেখেন তবে এর অর্থ সেই মানুষের পৈতৃক সম্পত্তি লাভ হতে চলেছে।

নিজেকে জলে পড়তে দেখা

নিজেকে জলে পড়তে দেখা

এই স্বপ্ন অনেকেই অনেক সময় দেখে থাকেন। কেউ স্বপ্নে যদি দেখেন নিজেকে জলে পড়ে যাচ্ছে, তাহলে তাও শুভ বলে মনে করা হয়। যদি এমন স্বপ্ন দেখে থাকেন তবে এর অর্থ হল সেই মানুষের ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূপ থেকে জল তোলা

কূপ থেকে জল তোলা

কখনও কোনও ব্যক্তি যদি এটি দেখেন যে তিনি কুয়ো থেকে জল তুলছেন, তাহলে সেটিকেও শুভ স্বপ্নের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়ে থাকে। যদি একজন ব্যক্তি এটি দেখেন তবে এর অর্থ হল যে তাঁর কাছে যত টাকাই থাকুক না কেন, তা সৎভাবে উপার্জন করা হয়েছে, এবং আগামী দিনেও তার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পোশাক পরা

পোশাক পরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, স্বপ্নে নিজেকে নতুন পোশাক পরতে দেখা উজ্জ্বল ভবিষ্যতের সূচক হিসেবে বিবেচিত হয়ে থাকে। একই সময়ে, নিজেকে কাপড় শুকাতে দেখা একজন ব্যক্তির ভাগ্য পরিবর্তনের লক্ষণ হিসাবে বিবেচিত হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+