দেবী লক্ষ্মীকে খুশি করতে ঠাকুরঘরে আজই রাখুন এই জিনিসগুলি, বাড়বে ধন সম্পত্তিও
ধন সম্পদের দেবী হলেন লক্ষ্মী দেবী। যিনি নিত্যদিন পুজো করেন দেবী লক্ষ্মীর, তার ঘরে ধন-সম্পদে সবসময় পূর্ণ থাকে। তার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না। বলা হয়, যদি আপনি আচর, অনুষ্ঠান মেনে দেবী লক্ষ্মীর পুজো করেন, তাহলে আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে।
এই জিনিসগুলি যদি আপনি যদি বাড়িতে রেখে দেন, তাহলে আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবেন। তবে অবশ্যই ঠাকুর ঘরে এই জিনিসগুলি রাখবেন। অন্য জায়গায় নয়। এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন। এই জিনিসগুলো অবশ্যই ঠাকুর ঘরে রাখার চেষ্টা করবেন। দেখুন কোন কোন জিনিস ঠাকুর ঘরে রাখলে দেবী খুব খুশি হন।

- শ্রী যন্ত্র
আপনি আপনার ঠাকুর ঘরে একটি শ্রী যন্ত্র প্রতিষ্ঠা করুন । সেই শ্রীযন্ত্রের পুজো আপনি নিত্যদিন করুন। পাশাপাশি দেবী লক্ষ্মীর পুজো করবেন। তবে এই শ্রী যন্ত্রটি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখার চেষ্টা করুন। এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- দক্ষিণাবর্তী শঙ্খ
যদি পারেন দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রেখে পুজো করার চেষ্টা করুন । কারণ দেবতা ও অসুরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন দেবী লক্ষ্মীর সঙ্গে অনেক রত্ন সমুদ্র থেকে উঠে এসেছিল। তার মধ্যে একটি হল শঙ্খ। তাই যে বাড়িতে শঙ্খের পুজো হয়, তার আর্থিক দিকে লাভ হয় ও ভাগ্যের দ্বার খুলবে।
- গোলাপ ফুল
দেবী লক্ষ্মী গোলাপ ফুল খুব পছন্দ করেন। তাই প্রত্যেকদিন পুজোর সময় যদি আপনার সম্ভব হয় অবশ্যই দেবীকে গোলাপ ফুল অর্পণ করবেন। এই গোলাপ ফুল পেলে দেবী কৃপায় আপনার আয় আরও বাড়বে। এতে আর্থিক দিকেও আপনার লাভ হবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনেও সুখ লেগে থাকবে।
- পদ্মফুল
দেবী লক্ষ্মীকে খুশি করতে পদ্মফুল নিবেদন করতে পারেন। যদি নিয়মিত পদ্মফুল দিতে না পারেন শুক্রবার করে হলেও দেবী লক্ষ্মীকে একটি পদ্মফুল দেবেন।
- ঘিয়ের প্রদীপ
পুজোর সময় যখন আপনি দেবী লক্ষ্মীর পুজো করবেন। খাঁটি দুধের থেকে তৈরি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই খাঁটি ঘি দিয়ে যদি আপনি প্রদীপ জ্বালান, তাহলে আপনার ঘরে কিন্তু ইতিবাচক শক্তি প্রবেশ করবে। মূল প্রবেশদ্বারের সামনে ও তুলসী দেবীর কাছেও কিন্তু একটি প্রদীপ জ্বালাবেন। এতে আপনার পরিবারের সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications