সকালে এইসব সঙ্কেত পেলেই বুঝবেন মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন, হবে অর্থ লাভ

সকালে এইসব সঙ্কেত পেলেই বুঝবেন মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন, হবে অর্থ লাভ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এমন অনেক বিষয় রয়েছে যেগুলি থেকে বোঝা যায় যে কোনও মানুষের সঙ্গে আগামী সময়ে কিছু না কিছু ঘটতে চলেছে। জ্যোতিষ মতে সেই সকল বিশেষ ঘটনাকে শুভ বা অশুভ বলে বর্ণনা করা হয়েছে। কারণ এইসব ঘটে যাওয়া সাধারণ ঘটনাগুলি সুস্পষ্টভাবে মানব জীবনে আসা কোনও সুবিধা এবং অসুবিধার কথা নির্দেশ করে। সেই সঙ্গে বিশেষ কিছু ইঙ্গিত রয়েছে যা ঘটলে বুঝে নিতে হবে মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থ লাভ হতে চলেছে। জেনে নেওয়া যাক এমন বেশ কিছু ইঙ্গিত সম্পর্কে যেখান থেকে সহজেই বোঝা যায় যে কারও উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হতে চলেছে। শুধু তাই নয়, সেই ব্যক্তি আগামী দিনে অনেক টাকা আয় করতে চলেছেন।

সকালের শুভ লক্ষণ

সকালের শুভ লক্ষণ

সমগ্র দিনের এক একটি সময়ের এক এক রকমের মহিমা ও গুরুত্ব রয়েছে জ্যোতিষ ও পুরাণে। সেই মত সকালবেলাকে স্বয়ং ঈশ্বরের সময় বলে মনে করা হয় কারণ এই সময় সকল দেবদেবী নিজেদের কৃপা দৃষ্টি বজায় রাখেন। সেই মতই সকালবেলা ঘটে যাওয়া শুভ লক্ষণগুলি মানুষের জীবনে অর্থ নিয়ে আসে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সকালে পকেট থেকে কয়েন পড়া কিংবা পকেট থেকে টাকা পড়ে গেলে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি অর্থ প্রাপ্তি বা কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার লক্ষণ।

 হাত থেকে টাকা পড়ে যাওয়া

হাত থেকে টাকা পড়ে যাওয়া

অনেক সময় কাউকে টাকা দেওয়ার সময় তা হাত থেকে পড়ে যায়। কিন্তু এই ঘটনাকে অনেকেই অশুভ বলে ভুল মনে করলেও তা একদমই ঠিক নয়। কারণ জ্যোতিষ মতে কাউকে টাকা দেওয়ার সময় হাত থেকে পড়ে গেলে তা দানকারী এবং গ্রহণকারী উভয়ের জন্যই শুভ। এটি বলে যে আপনি উভয়ই কোথাও থেকে অর্থ লাভ করতে যাচ্ছেন। বিশেষ করে এই ঘটনা কোনও জায়গায় অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার ভালো লক্ষণ।

টাকা ভর্তি মানিব্যাগ পাওয়া

টাকা ভর্তি মানিব্যাগ পাওয়া

অনেক সময় অনেকেই বাইরে যান এবং কখনও যদি কেউ টাকা ভর্তি পার্স দেখতে বা কুড়িয়ে পান, তাহলে তা ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তির উপর উপর মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। সেই সঙ্গে এই ঘটনা ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তি ব্যবসা বা আর্থিক ক্ষেত্রে বড় কোনও লাভ করতে যাচ্ছেন এবং কিছু বড় কাজ সফল হতে চলেছে। এছাড়াও, যার পার্স আছে তাঁর কাছে পৌঁছানোর চেষ্টা করলেও তাতে মা লক্ষ্মী খুবই খুশি হন। এবং আশীর্বাদ করেন।

ঝাড়ু দিতে দেখা

ঝাড়ু দিতে দেখা

ঝাড়ুকে এমনিতেই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত জিনিস বলে মনে করা হয়। সেই মত ঝাড়ুকে খুবই যত্ন করে রাখতে হয়। সেই মত কেউ যদি সকালে বের হন এবং কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে মনে করা হয় সেটি খুবই ভালো একটি লক্ষণ। এটি কাজের সাফল্যের লক্ষণ এবং যদি কেউ লাগাতার ঝাড়ু দিতে দেখেন তাহলে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের ইঙ্গিত করে এবং মনে করা হয় যে ের ফলে মা লক্ষ্মী কৃপা করেন সেই ব্যক্তির উপর।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+