নবরাত্রিতে এই জিনিসটি ঘরে আনুন, কোনও দিন অর্থ সংকট হবে না সংসারে
নবরাত্রিতে এই জিনিসটি ঘরে আনুন, কোনও দিন অর্থ সংকট হবে না সংসারে
হাতে আর কয়েকটি দিন মাত্র বাকি নবরাত্রি আসতে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে। মহালয়ার পূন্য তিথি েথকেই ঘরে ঘরে নবদুর্গার আরাধনা শুরু হয়ে যাবে। এই নবরাত্রির শুভদিনে কয়েকটা জিনিস অবশ্যই ঘরে রাখুন তাহলে চিরদিনের জন্য বিদায় নেবে অর্থ সংকট। সাংসারে আর কোনও অর্থসংকট আসবে না। কী সেই জিনিস জেনে নিন।

কোন জিনিস ঘরে রাখা শুভ
কোন কোন জিনিস ঘরে রাখবেন নবরাত্রিতে। জ্যোতিষ মতে কিছু গাছকে হিন্দু শাস্ত্রে শুভ বলে মনে করা হয়। তারমধ্যে অন্যতম তুলসী গাছ। নবরাত্রির সময় তুলসীগাছ ঘরে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়ে থাকে। সেকারণে এই সময় যদি তুলসী গাছ ঘরে আনা যায় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। এই সময় তুলসী গাছ ঘরে আনে খুশি হন দেবী লক্ষ্মী তারপরেই গৃহস্থের সংসার ভরিয়ে দেন স্বচ্ছলতার আশির্বাদে। সেকারণেই গৃহে অর্থসংকট দূর করতে নবরাত্রির সময় তুলসী গাছ ঘরে আনা ভাল বলে মনে করা হয়।

ঘরে আনুন কলা গাছ
নবরাত্রির সময় আরেকটি গাছকে শুভ বলে মনে করা হয়। সেটা কলাগাছ। নবরাত্রির সময় ৯ দিন কলাগাছকে নিয়মিত জল দিলে তুষ্ট হন দেবী। প্রতি বৃহস্পতিবার কলাগাছে দুধ মেশানো জল দেওয়া শুভ। এই সময় গাছের হরিশৃঙ্গার জরুরি বলে মনে করা হয়। হরিশৃঙ্গার করে বলতে বলা একটি গাছের মধ্যে যখন আরেকটি গাছের জন্ম হয়। এবং সেটি বন্দনা করা হয়। তখন সেই গাছটিকে লাল কাপড়ে মুড়ে রাখতে হয়। তাহলেই সংসারে সমৃদ্ধি এবং অর্থের আমদানি হয়।

বটপাতার বন্দনা
নবরাত্রিতে আরেকটি জিনিস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেটা হল বটপাতা গঙ্গাজলে ধুয়ে তাতে হলুদ এবং দেশি ঘি দিয়ে শ্বস্তিক চিহ্ন এঁকে তার পুজো করতে হয় নবরাত্রির ৯দিন। পুজো হয়ে যাওয়ার পর সেটাকে লাল কাপড়ে মু়ড়ে সেটাকে ঠাকুর ঘরে রেখে দিতে হয়। তাহলে ঘরে সমৃদ্ধি আসে। সেরকমই আবার ধুতরো গাছের শিকড় লাল কাপড়ে মু়ড়ে মা কালীর মন্ত্র উচ্চারণ করলে সংসারে অর্থ কষ্ট মটে যায়। স্বচ্ছলতা আসে।

দেবী বন্দনা
আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই শুরু হয়ে যাবে নবরাত্রির উৎসব। গোটা দেশে উদযাপন করা হয় নবরাত্রি। বাংলা কেবল চারদিন দুর্গাপুজো হিসেবে উদযাপন করা হয়। বছরে ২ বার নবরাত্রি উদযাপন করা হয়। এই সময় দেবী দুর্গার নটি রূপের বন্দনা করা হয়ে থাকে। নবরাত্রির সময় থেকেই গোটা দেশে উৎসবের মরশুম শুরু হয়ে যায়।












Click it and Unblock the Notifications