এই বিশেষ সঙ্কেতগুলি আপনাকে বুঝিয়ে দেবে মা লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসছেন
মা লক্ষ্মীকে সনাতন ধর্মে ধন-সম্পদের দেবী বলা হয়। মানা হয় যে মা লক্ষ্মী যার ওপর একবার প্রসন্ন হন, তাঁর ধনী হতে বেশি দেরি লাগে না। মা লক্ষ্মী আরাধনা সিদ্ধির জন্য মানুষ অনেক কিছু করে থাকেন। বিশ্বাস করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন সেখানে আগে থেকে তিনি কিছু সঙ্কেত দিতে থাকেন। এটা যদিও সম্পূর্ণভাবে তাঁর ওপরই নির্ভর করছে যে তিনি এই সঙ্কেতের মাহাত্ম্য বুঝতে পারছেন কিনা। আসুন সেই সমব সঙ্কেতের বিষয়ে জেনে নেওয়া যাক।

ডান হাত চুলকানো শুভ
বাস্তু শাস্ত্র মতে যখন ঘরে মা লক্ষ্মীর আগমন হয়, তখন ডান হাতে অনবরত চুলকানি হতে শুরু করে। এর অর্থ আপনি আচমকাই কোথাও থেকে অর্থ পেতে চলেছেন। এর সঙ্গে আপনার সকালে শঙ্খের আওয়াজে ঘুম ভাঙলে এটাও আপনার জীবনে অর্থের প্রবাহ আসার সঙ্কেত বহন করে।

কুকুরের মুখে রুটি
আপনি যখন সকালে স্নান করে কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং রাস্তায় কোনও কুকুরকে মুখে রুটি বা নিরামিষ কোনও খাবার আনতে দেখেন, তবে বুঝে যান আপনার কোথাও থেকে ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বাস করা হয় যে কুকুরের মাধ্যমে এ ধরনের নিরামিষ খাবার পাঠিয়ে মা লক্ষ্মী তাঁর আসার সঙ্কেত দেন।

পাখির বাসা তৈরি করা
যদি পাখি আপনার বাড়িতে এসে বাসা তৈরি করে তবে তাকে তাড়াবেন না, বরং তাকে স্বাগত জানান। আসলে বাস্তু শাস্ত্রে কোনও বাড়িতে পাখির বাসা তৈরি হলে তা খুবই শুভ বলে মনে করা হয়। যদি আপনার মনে হয় যে পাখির বাসার কারণে আপনার বাড়ি অপরিষ্কার হচ্ছে তবে সেটাকে ফেলে দেওয়ার বদলে তা কোনও গাছের ওপর রেখে দিন। এরকম করলে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন এবং অর্থের বর্ষণ করাবে।

হাতি, টিকটিকির স্বপ্ন
বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে ঘুমানোর সময় যদি আপনার স্বপ্নে হাতি, টিকটিকি, গোলাপ, সাপ, পেঁচা, বেজি, শঙ্খ, তারা, কলস, বাঁশি বা ঝাঁটা দেখেন তবে তা শুভ বলে মনে করা হয়। তার মানে মা লক্ষ্মী শীঘ্রই আপনার ঘরে আসতে চলেছেন।

রোজ কাউকে ঝাঁট দিতে দেখা
সকালে কাজে যাওয়ার সময়, আপনি যদি কাউকে প্রতিদিন ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝবেন আপনার কোনও বিবাদ শীঘ্রই সমাধান হতে চলেছে। আদালতের মামলা-মোকদ্দমা থেকে মুক্তি পেতে পারেন বা আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হতে পারে। এটা আপনার হঠাৎ ধনী হওয়ার লক্ষণও।

বাড়িতে কালো পিঁপড়ে দেখা
বাড়িতে হঠাৎ করে কালো রঙের পিঁপড়ে দেখা শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে, যদি আচমকা বাড়িতে হঠাৎ কালো পিঁপড়ের ঝাঁককে ঘরে কিছু খেতে দেখেন, তাহলে তা মা লক্ষ্মীর ঘরে আসার সঙ্কেত। হঠাৎ কোথাও থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications