বাড়িতে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এই লক্ষণগুলি, আপনার সঙ্গেও কি ঘটছে?
মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। যে বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই বাড়িতে দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করেন। দেবী লক্ষ্মীর ঘরে আগমন হওয়ার আগে অনেক কিছু লক্ষণ অনেকেই বুঝতে পারেন। এছাড়াও প্রতিটি ব্যক্তির জীবনে ভালো-মন্দ সময় আসার আগে নানান ঘটনা কিন্তু তাদের সঙ্গে ঘটতে থাকে, জানুন দেবী লক্ষ্মী ঘরে আসার লক্ষণ সম্পর্কে।
বলা হয়, দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী । সেই সঙ্গে তিনি অত্যন্ত চঞ্চল প্রকৃতির। কথিত আছে, যে ব্যক্তি মন দিয়ে দেবী লক্ষ্মীর পুজো করেন, তিনি কোনও কাজেই পিছিয়ে পড়েন না। সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারেন। এমনকি তার অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন দেবী লক্ষ্মীর দ্রুত আগমন হবে আপনার বাড়িতে, জানুন।

- পেঁচা
পেঁচা হল দেবী লক্ষ্মীর বাহন। তাই যদি আপনার বাড়িতে কখনও পেঁচা আসে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মীর আগমন খুব তাড়াতাড়ি হবে। সেই সঙ্গে সূর্যাস্তের পর যদি আপনি কখনও পেঁচা দেখেন আপনার বাড়িতে তাহলে বুঝবেন কোনও সুখবর আপনার জন্য অপেক্ষা করছে।
- কালো পিঁপড়ে
বলা হয়, কালো পিঁপড়ে বাড়িতে আসা হল শুভ সময়ের ইঙ্গিত। কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে ঝাঁক বেঁধে আসে। কখনোই তাদের তাড়াবেন না। তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করছে। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। এবং অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- ঝাড়ু
ঝাড়ুকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যদি কোথাও যাওয়ার সময় আপনি যদি ঝাড়ু দেখে যান তা অত্যন্ত শুভ। আপনার বাড়িতে কেউ না বলেই যদি আপনাকে একটি ঝাড়ু দেয়, তা কিন্তু শুভ হবে। এতে আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎই কেউ আপনাকে কোনও শুভ খবর দিতে পারেন।
- শঙ্খ
শঙ্খের সঙ্গে মা লক্ষ্মীর খুব বিশেষ সম্পর্ক রয়েছে। যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর শঙ্খের আওয়াজ শোনেন, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মীর আপনার ওপর কৃপা করতে চলেছেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন পূর্ণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications