সুখী দাম্পত্য জীবন পেতে অবশ্যই করুন এই প্রতিকারগুলি, ফল পাবেন হাতেনাতে
সুখী দাম্পত্য জীবন পেতে অবশ্যই করুন এই প্রতিকারগুলি, ফল পাবেন হাতেনাতে
বিয়ে নিয়ে পাত্র–পাত্রী ও তাঁদের আত্মীয়–পরিজনরা বহু স্বপ্ন সাজিয়ে রাখে। তাঁরা সকলেই বিবাহিত দম্পতির সুখী জীবনের কামনা করলেও বাস্তব তাঁদের অন্য রূপ দেখায়। এর পেছনে বহু কারণ থাকতে পারে, যেমন স্বামী–স্ত্রীর গ্রহের দশা, বাস্তু দোষ, নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব সহ আর্থিক, শারীরিক সমস্যাও হয়। জ্যোতিষ ও লাল বইতে এই সমস্যা দূর করার জন্য অনেক উপায় বের করা হয়েছে। এই প্রতিকারগুলি সমস্যাগুলিকে সমাধান করে স্বামী–স্ত্রীকে সুখী দাম্পত্য জীবন দেয়।

খুবই কাজ দেয় এই প্রতিকারগুলি
যদি স্বামী-স্ত্রীর মধ্যে মিলমিশ না থাতে তবে যে কোনও মাসের শুক্ল পক্ষের প্রথম বৃহস্পতিবারের সকালে স্নান করার পর হলুদ রঙের পোশাক পরুন। কলার গাছে হলুদ দিয়ে তিলক দিন। একটি তামার ঘটিতে জল, গুড় ও পেষা কাঁচা হলুদ নিয়ে কলার গাছকে নিবেদন করুন। এরপর ধূপ জ্বালান। এরপর একটি নারকেল, আটার ২টো লেই, ছোলার ডাল ও গুড় অর্পণ করুন। বৃহস্পতি গ্রহের কাছে নিজের বিবাহিত জীবনের সব সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন। এরপর আটার গোলা, ডাল ও গুড় গরুকে খাইয়ে দিন। নারকেলটিকে নিজের ঘরের কোনও পরিস্কার ও শুদ্ধ জায়গায় রেখে দিন।

আর্থিক সমস্যা দূর করতে
আর্থিক সমস্যার কারণে বিবাহিত জীবনে সমস্যা হলে সোমবার অশোক গাছের ৯টি পাতা নিয়ে একসঙ্গে গুচ্ছা তৈরি করুন। এরকম ২১টি গুচ্ছের একটি তোরণ তৈরি করে বাড়ির প্রধান ফটকে লাগান। গোটা একসপ্তাহ ধরে এটি থাকবে এবং পরের সোমবার এটি বদলে নতুন তোরণ লাগান একইভাবে। টানা ৯ সপ্তাহ এভাবে করলে অর্থের সঙ্কট দূর হবে এবং বিবাহিত জীবনেও সুখ আসবে।

সম্পর্ক মজবুত করতে
স্বামী-স্ত্রীর সম্পর্কের সমস্যা থাকলে মঙ্গলবার হিং জলে একটি লেবু ধুয়ে নিন। লেবুর মধ্যে ২টি লবঙ্গ একই স্থানে রেখে একটি কালো কাপড়ে লেবু ও হিং বেঁধে জীবনসঙ্গীর মাথা থেকে পা পর্যন্ত ২১ বার ঘোরান এবং এই পুঁটলি ও একটি নারকেল জলে ফেলে দিন। এরপর আর পিছনে ফিরে না তাকিয়ে বাড়িতে এসে স্নান করে নিন বা হাত মুখ ভালো করে ধুয়ে নিন। কয়েকদিনের মধ্যেই ফল পাবেন।

বিয়ের আগে এভাবে করুন প্রতিকার
যে সব মেয়েদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তাঁদের বিয়ে হতে চলেছে, তাঁদের মায়েরা নিজেদের মেয়ের সুখী দাম্পত্য জীবনের জন্য সহজ প্রতিকার করতে পারেন। এর জন্য কনের মা বা মাসি, কাকিমা-পিসি বিয়ের ৪ দিন আগে সাতটি গোটা হলুদ, ৩টি কয়েন বা পিতলের টুকরো, সামান্য জাফরান, এক টুকরো গুড় এবং এক মুঠো ছোলা ডাল হলুদ কাঁপড়ে বেঁধে মেয়েটির শ্বশুর বাড়ির দিক করে ফেলে দিন। । একটা হলুদ কাপড়, শ্বশুর বাড়ির দিকে ছুড়ে দাও। এরকম করলে মেয়ে সর্বদা শ্বশুরবাড়িতে সুখী থাকবে। এই সমস্ত জিনিস বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং বৃহস্পতি বিবাহিত জীবনের কারক। এছাড়াও মেয়েকে বিয়ের পর সব ধরনের সমস্যা থেকে রেহাই দিতে কালো অড়হর ডালে হেনা মিশিয়ে তা শ্বশুরবাড়ির দিকে ফেলে দিক।

বিয়ের পর বিদায়ের সময় করুন এই প্রতিকার
কন্যার বিয়ের পরে, বিদায়ের সময় এমন একটি প্রতিকার করা যেতে পারে যা কন্যাকে তার শ্বশুর বাড়িতে সর্বদা খুশি রাখবে। এর জন্য একটি পিতলের পাত্রে জল নিয়ে তাতে একটি তামার মুদ্রা ও হলুদ দিন। তারপর কনের মাথা থেকে পা পর্যন্ত তা ৭ বার ঘুরিয়ে ফেলে দিন। কন্যার বিবাহিত জীবন সর্বদা সুখের হবে।












Click it and Unblock the Notifications