Diwali 2023: সাতশো বছর পর দীপাবলিতে তৈরি হচ্ছে এই রাজযোগগুলি, আর্থিক লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের, দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে, চলতি বছর দীপাবলি ১২ নভেম্বর পালিত হবে। ৭০০ বছর পর এই বিশেষ দিনে তৈরি হচ্ছে পাঁচটি রাজযোগ। গজকেশরী, হর্ষ, উভয়াচারী, কহল, রবি রাজযোগ। এই যোগগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে এবং তাদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। জানুন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মকর রাশি
মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলতে পারবেন। এই সময়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার।
- মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকারা নতুন সম্পত্তির মালিক হবেন। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সকালের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হবেন। আপনি সকল কাজে সফলতার মুখ দেখবেন। এই সময় আপনি যদি কারোর থেকে ঋণ নেন তা খুব সহজেই শোধ করতে পারবেন আপনি।
- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় নতুন যানবাহন কিনতে পারেন। চাকরিজীবীদের জন্য ভালো সময় শুরু হবে। ব্যবসায় অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন, আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। মনের ইচ্ছা পূরণ হবে, নতুন কাজ শুরু করার আগে বারবার ভেবে করবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে। যদি আপনি আইনি সমস্যায় যুক্ত থাকেন সেখান থেকে বের হতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। এই সময়ে আপনি সোনার ব্যবসায় যুক্ত হতে পারেন , সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় আপনার অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications