সেপ্টেম্বরে একইদিনে রাশি পরিবর্তন করবে এই গ্রহেরা, কাদের ওপর প্রভাব পড়বে বেশি দেখে নিন

সেপ্টেম্বরে একইদিনে রাশি পরিবর্তন করবে এই গ্রহেরা

গ্রহের প্রভাব মানুষের জীবনেও যে পড়ে তা সকলেই খুব ভালোভাবেই জানেন। আর জ্যোতিষীগণ বা হস্তরেখা বিশারদরা এই বিষয়টিকে সর্বদা প্রাধান্য দিয়ে এসেছেন। জানা যাচ্ছে যে সিংহ রাশির সঙ্গে সূর্য ও মঙ্গল একসঙ্গে ঘর করার পর এবার ১৬ সেপ্টেম্বর থেকে কন্যা রাশির সঙ্গেও এই দুই রাশি যুক্ত হয়ে যাবে। একই রাশির মধ্যে ২টি প্রধান গ্রহের থাকা খুব বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে, কারণ এই দুই গ্রহ অগ্নি প্রধানও। জ্যোতিষীদের গণনা অনুযায়ী, এই দুই গ্রহ মিলিয়ে মরশুমে বড় বদল আনার পাশাপাশি সমস্ত ১২ রাশির ওপরও প্রভাব ফেলবে। তারমধ্যে কিছু রাশির মধ্যে এই পরিবর্তন খুব শুভ হবে।

বৃষ

বৃষ

এই রাশির জাতকদের জন্য সূর্য-মঙ্গলের জুটি কেরিয়ারে লাভ আনবে। বিশেষ করে শিক্ষা-রাজনীতির ক্ষেত্রে কাজ করতে পারা লোকদের খুব বড় ধরনের সফলতা আসবে। মান-সম্মানও বাড়বে।

কর্কট

কর্কট

এই রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় নতুন কোনও কিছু শুরু করার জন্য একেবারে আদর্শ সময়। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি-ব্যবসা এই উভয় ক্ষেত্রেই সময় ভালো যাবে। এই সময় এরা এগিয়ে এসে দায়িত্ব নেবে এবং ভবিষ্যতে বড় লাভ বয়ে আনবে।

তুলো

তুলো

সূর্য-মঙ্গলের যোগ এই রাশির জাতকদের কেরিয়ারে বিশেষ সুবিধা দেবে। চাকরি ও ব্যবসা উভয়ের জন্যই সময় ভালো, তবে বিদেশের সঙ্গে সম্পর্কিত কাজে বিশেষ সাফল্য আসবে।

 ধনু

ধনু

এই রাশির মানুষের জন্য সূর্য ও মঙ্গলের একসঙ্গে চলাচল খুবই শুভ বলে প্রমাণিত হবে। দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে কেরিয়ারে দারুণ সাফল্য আসতে পারে। আপনি মর্যাদাও পাবেন।

বদল হচ্ছে অন্য গ্রহও

বদল হচ্ছে অন্য গ্রহও

এর পাশাপাশি শুক্র, বৃহস্পতি ও বুধের রাশি পরিবর্তন হবে এ সময়। শুক্রের রাশি পরিবর্তনের ফলে তা বিভিন্ন রাশির ওপর প্রভাব ফেলবে। এই মুহূর্তে কন্যা রাশিতে বিরাজ করছে শুক্র। ১১ অগাস্ট কন্যা রাশিতে প্রবেশ করেছিল এই গ্রহ। এবার ৬ সেপ্টেম্বর নিজের রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। তুলায় শুক্রের উপস্থিতির ফলে একাধিক রাশি লাভান্বিত হবে। এছাড়াও মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যায় প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে কন্যা রাশির জাতকদের ওপর অধিক প্রভাব পড়বে। এ ছাড়া মঙ্গল মেষ রাশির অধিপতি হওয়ায় এই রাশির ওপরও মঙ্গলের গোচরের প্রভাব পড়বে। অন্যদিকে শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে তুলা রাশির জাতকদের ওপর শুক্রের রাশি পরিবর্তনের বিশেষ প্রভাব দেখা যেতে পারে। এ ছাড়াও শুক্রের দুটি রাশি বৃষ ও তুলার ওপরও এই রাশি পরিবর্তনের প্রভাব পড়বে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+