পুজোর মাসেই ঘর বদল এই বড় গ্রহদের, অক্টোবরেই ভাগ্যের দ্বার উন্মোচিত হতে চলেছে কাদের
প্রতিটি গ্রহই নিজের সময় মতন ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাস শেষ হয়ে পড়বে অক্টোবর মাস। আর এই অক্টোবর মাস পুজোর মাস। এমাসেই দুর্গাপুজো থেকে দীপাবলি অনুষ্ঠিত হবে। আবার এই মাসেই সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের মতন গ্রহ তার ঘর পরিবর্তন করবে।
১০ অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে, ১৩ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শুক্র। তারপর ১৭ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। আবার অক্টোবর মাসের ২০ তারিখ মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এসময় শুক্র ও সূর্যের মিলনে তৈরি হবে শুক্রাদিত্য রাজ্যযোগ। এই যোগ অত্যন্ত শুভ সময়। জানুন কাদের শুভ সময় শুরু হবে।

- শনি কবে নক্ষত্র পরিবর্তন করবে
অক্টোবর মাসের ৩ তারিখ দুপুর ১২ টা ১০ মিনিটে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্র ছেড়ে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। আবারও ২৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সেপ্টেম্বর মাসে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের, জানুন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসায় লাভের মুখ দেখবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। অর্থপ্রাপ্তি হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন আপনি।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনার সমাজে সম্মান বাড়বে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের অক্টোবর মাস খুব ভালো যাবে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের বাড়তি উৎস পেতে পারেন। ব্যবসায় আপনার অর্থলাভের সম্ভাবনা রয়েছে।
যারা কোনও ব্যবসার সঙ্গে জড়িত তারা ভালো লাভ করতে পারবেন। যদি আপনি এই সময় লটারি কাটেন, সেখানে আপনার অর্থপ্রাপ্তি হবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। সোনা ব্যবসায়ীদের সুখের সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications