সাবধান! ঘরের এই স্থানগুলিতে রাহুর প্রভাব থাকলে সেখানে তৈরি হয় খুন–আত্মহত্যার যোগ
সাবধান! ঘরের এই স্থানগুলিতে রাহুর প্রভাব থাকলে সেখানে তৈরি হয় খুন–আত্মহত্যার যোগ
যেরকমভাবে কুণ্ডলীতে সব গ্রহের প্রভাব থাকে, সেরকমভাবেই ঘরের আলাদা আলাদা অংশে আলাদা–আলাদা গ্রহের প্রভাব থাকে। যদি এই স্থানগুলিতে কোনও গণ্ডগোল হয় তবে এই গ্রহেরা খারাপ ফল দিতে শুরু করে। এর কারণে আমাদের জীবনের সেই দিকটি অশান্তিতে ভরে যায়। আজ আমরা জানব ঘরের সেই অংশগুলি সম্পর্কে যা রাহু দ্বারা প্রভাবিত হয়।

রাহুর প্রভাব থেকে বাঁচুন
রাহু আমাদের মনে হঠাৎ করে আসা চিন্তা-ভাবনার কারক। যদি রাহু সঠিক হয় তবে ব্যক্তিকে এই গ্রহ দারুণ দারুণ আইডিয়া দিতে পারে। আবার যদি রাহু খারাপ অবস্থানে থাকে তবে ব্যক্তি মানসিক অশান্তিতে ঘিরে থাকেন। তখন তাঁর মুখ থেকে কঠোর শব্দ বের হয়। অনেকসময়ই সে ভুল বোঝাবুঝির শিকার হয়ে যায়। শত্রুতে ভরপুর থাকে তাঁর জীবন।

ভুতুড়ে বাড়ি মনে হয়
যদি বাড়িতে রাহুর খারাপ প্রভাব পড়ে তবে বাড়ি ভুতুড়ে মনে হয়। খালি থাকা ও স্যাঁতস্যাতে ঘরে রাহুর বাস বলে মনে করা হয়। এ ছাড়া বাড়ির চারপাশে ক্যাকটাস, বাবলা জন্মানোও রাহুর বাড়ি হওয়ার লক্ষণ। এমন বাড়িতে খুন বা আত্মহত্যার সম্ভাবনা থাকে। রাহুর অবনতি হলে গৃহে আত্মীয়দের আগমন কমে যায় বা প্রায় বন্ধ হয়ে যায়।

ঘরের এই জায়গাগুলিতে থাকে রাহুর প্রভাব
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণ
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণ হল রাহুর কোণ। এই স্থানে কখনই ময়লা রাখবেন না, না হলে রাহু দোষ দেখা দেয়।

সিঁড়ি
ঘরের সিঁড়িতে রাহুর স্থান থাকে। যদি এটা ভুল দিশায় থাকে, বা ভাঙা-চোরা হয় বা অপরিস্কার থাকে তবে রাহু খারাপ ফল দিতে শুরু করে।

শৌচালয়
শৌচালয় ও বাথরুমও রাহুর স্থান। এগুলি নোংরা, ভাঙা বা ভুল পথে থাকা রাহু দোষের সৃষ্টি করে।

ছাদ
বাড়ির ছাদেও রাহুর স্থান রয়েছে। ছাদে আবর্জনা জমা করা, ছাদ নোংরা রাখলে রাহু অশুভ ফল দিতে শুরু করে। ছাদ ভেঙ্গে গেলেও অবিলম্বে মেরামত করুন।

কাঁটাযুক্ত ঝোঁপ
বাড়ির চারপাশে কাঁটাযুক্ত গাছ এবং ঝোপঝাড় থাকার ফলেও রাহু দোষের সৃষ্টি হয়। অবিলম্বে তাদের বাড়ির আশপাশ থেকে সরিয়ে দিন।

পুরনো–ছেঁড়া কাপড়
পুরনো ছেঁড়া কাপড় ঘরে রাখলে বা ছেঁড়া পোশাক পরলে রাহু রাগ করে। এটা এড়িয়ে চলুন।












Click it and Unblock the Notifications