বিশ্বের একাধিক দেশে এই সংখ্যাগুলি অশুভ মনে করা হয়, কারণ জানলে অবাক হবেন
বিশ্বের একাধিক দেশে এই সংখ্যাগুলি অশুভ মনে করা হয়
সংখ্যা সম্পর্কে বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্বাস রয়েছে। কিছু সংখ্যা শুভ আবার কিছু সংখ্যা অশুভ। কোথাও কোন সংখ্যা ভাগ্যবান আবার কোথাও তা দুর্ভাগ্য। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যা নিয়ে বিশ্বাস ও কুসংস্কার প্রচলিত রয়েছে। চিন এবং জাপান থেকে ইতালি এবং ব্রিটেন পর্যন্ত, কিছু সংখ্যাকে অশুভ এবং খারাপ হিসাবে বিবেচিত হয়। মানুষ এই ধরনের সংখ্যা এড়ানোর চেষ্টা করে। আসুন আমরা আপনাকে এমন কিছু সংখ্যা এবং এর অশুভ হওয়ার পিছনের কারণগুলি সম্পর্কে বলি।

৪ নম্বর
চিনে ৪ নম্বরকে অশুভ বলে মনে করা হয়। কারণ ইংরাজিতে চারকে ফোর বলা হয় এইজন্য। চিনা ভাষায় দেখলে সেখানে ফোরকে মৃত্যুর সমান বলে ধরা হয়। তাই চিনে অনেক বিল্ডিংয়ে তৃতীয়টির পর পঞ্চম তলা আসে। কোন রাস্তা বা ভবনের নাম চার নম্বর এড়ায়ি করা হয়। জাপানেও একই অবস্থা। ক্যামেরা নির্মাতা ফুজি তার সিরিজ থ্রি প্রোডাক্টের পর সরাসরি সিরিজ ফাইভ চালু করেছে। এড়িয়ে গিয়েছে ফোর বা চার।

৯ নম্বর
জাপানে চারের পাশাপাশি ৯ নম্বরকেও অশুভ বলে মনে করা হয়। ইংরাজিতে এর উচ্চারন নাইন হয়, যার অর্থ জাপানি ভাষায় অসুখ বা মৃত্যুর সঙ্গে যুক্ত। এরজন্য এই দেশে ৯ নম্বরকে অশুভ বলে মনে করা হয়। জাপানে কোনও বহুতল ন'তলা পর্যন্ত হয় না এবং এই নম্বর দিয়ে কোনও নামকরণও হয়না।

১৩ নম্বর
এই নম্বরটিকে অনেকেই অশুভ বলে মনে করে, বিশ্বজুড়ে অনেক দেশেই আনলাকি থার্টিন প্রচলিত রয়েছে। ইউরোপের অধিকাংশ হোটেলেই ১৩ নম্বর রুমের সংখ্যা বা ১৩তলা পাওয়া যাবে না। এমনকী বিমানেও ১৩ নম্বরের আসন রাখা হয় না। কথিত গল্প অনুযায়ী, একজন ব্যক্তি যে যীশু খ্রিস্টের সঙ্গে নৈশভোজ করেছিল সে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এই ব্যক্তিটি ১৩ নম্বর চেয়ারে বসেছিল। তাই এটাকে খুবই অশুভ ও দুর্ভাগ্য মনে করা হয়।

১৭ নম্বর
১৭ নম্বরটি ইতালিতে খুব দুর্ভাগ্যজনক বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে, আপনি যদি রোমান সংখ্যায় ১৭ লেখেন তবে এটি দাঁড়ায় এরকম XVII। এই সংখ্যাটি পুনর্বিন্যাস করলে, এটি 'ভিক্সি' শব্দে পরিণত হয়, যার ল্যাটিন ভাষায় অর্থ 'আমার জীবন এখন সম্পূর্ণ'। এমন পরিস্থিতিতে মানুষ এই সংখ্যা এড়িয়ে চলেন। এমনকী প্রত্যেক মাসের ১৭ তারিখে, সেখানকার লোকেরা তাদের দোকানপাট বন্ধ রাখেন।

৩৯ নম্বর
ইসলামিক দেশ আফগানিস্তানেও ৩৯ নম্বরটিকে অশুভ বলে মনে করা হয়। সেখানে ৩৯ নম্বরটিকে 'মোর্দা-গউ' অর্থাৎ মৃত গরু হিসাবে অনুবাদ করা হয়েছে। একই সময়ে, 'মোর্দা-গউ' শব্দটিও দালালদের জন্য ব্যবহৃত হয়। তাই এখানকার লোকেরা এই সংখ্যাটি এড়িয়ে চলার চেষ্টা করেন।

৫৩৬ নম্বর
বিশ্বের বিভিন্ন দেশের লোকেরা ৫৩৬ নম্বরটিকে খারাপ বলে মনে করে। বলা হয়, ৫৩৬ খ্রিস্টাব্দে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় ঘটে। তারপর এক ধরনের রহস্যময় কুয়াশা গ্রাস করে, যার ফলে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশের দিনরাত অন্ধকারে ডুবে যায়। তাই এই সংখ্যাটি সেখানে অশুভ বলে বিবেচিত হয়।












Click it and Unblock the Notifications