এই মূলাঙ্কের ব্যক্তিদের ব্যক্তিত্ব দেখে হিংসা করেন সকলে, কেমন মানুষ হন এরা, জানুন
জ্যোতিষশাস্ত্রে সংখ্যাতত্ত্ব বা মূলাঙ্কের ভীষণ গুরুত্ব রয়েছে। জন্ম তারিখের উপর ভিত্তি করেই ব্যক্তির জীবনের ভালো-মন্দ নির্ধারণ করা যায়। আবার সেই ব্যক্তি কী নিয়ে জীবনে কেরিয়ার গড়লে লাভ করতে পারবেন, তাও কিন্তু জানা যায়। জ্যোতিষশাস্ত্রে ১২ টি রাশির উল্লেখ রয়েছে। প্রতিটি রাশির ব্যক্তিরা ১ থেকে ৯ মূলাঙ্কের সঙ্গে যুক্ত।
সংখ্যাতত্ব অনুসারে, যে কোন ব্যক্তি যে কোনও মাসের ৬, ১৫, ২৪ তারিখে জন্মগ্রহণ করলে তাদের মূলাঙ্ক ৬। তাঁদের অধিপতি হলেন শুক্র। আর শুক্র হল সম্পদ, সমৃদ্ধির কারক। তাই এই ব্যক্তিরা ধনী হন এবং তারা বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারেন। তারা আর্থিক ভাবেও জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন।

ছবি সৌজন্য- pexels
ভগবান শিবের প্রিয় এরা
এই ব্যক্তিরা জীবনে যা চান তাই করতে পারেন। এরা খুব স্টাইলিশ মানুষ হয়ে থাকেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে এরা খুব পছন্দ করেন। ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকে এদের। এরা ভগবান শিবেরও কিন্তু খুব প্রিয় ব্যক্তি হন। মহাদেবের কৃপাতেও এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।
ব্যক্তিত্ব প্রচুর
এই মূলাঙ্কের ব্যক্তিদের ব্যক্তিত্ব প্রচুর থাকে। সকল মানুষ এদের ভীষণ পছন্দ করেন। এদের কথাবার্তা খুব নম্র হয়ে থাকেন। এরা সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করেন। এরা জীবনে যা চান তাই করতে পারেন। এরা সকলকে সম্মান করেন। শুক্রের কৃপায় মানুষ ধনী হন এবং রাজকীয় জীবনযাপন পছন্দ করেন। এরা লিখতে খুব পছন্দ করেন।
রোমান্টিক ধরনের ব্যক্তি হন
এই মূলাঙ্কের ব্যক্তিরা খুব রোমান্টিক ধরনের হয়। এরা বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পছন্দ করেন। এদের সুন্দরের প্রতি একটা আলাদা লোভ রয়েছে। তবে এরা জীবনসঙ্গীকে প্রচন্ড ভালোবাসেন। জীবন সঙ্গীর সঙ্গে সারা জীবন কাটাতে পারেন এরা। এরা কোনও কাজেই কখনোই পিছিয়ে পড়েন না। পারিবারিক জীবনেও এরা খুব সুখী হন। এরা কারোর সঙ্গে অশান্তিতে জড়ান না। এরা সকলে খুব ভালোবাসেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications