হাতে এই চিহ্নগুলি থাকলেই ব্যক্তির ধনী হওয়ার সম্ভাবনা প্রবল! হস্তরেখা বিচার একনজরে
হাতে এই চিহ্নগুলি থাকলেই ব্যক্তির ধনী হওয়ার সম্ভাবনা প্রবল! হস্তরেখা বিচার একনজরে
হস্তরেখাবিচার জ্যোতিষশাস্ত্রের এক বড় দিক। কথিত রয়েছে, যে ব্যক্তি যেমন পরিশ্রম করে থাকেন, তাঁর কাজ করার ধরন অনুযায়ী হাতের তালুর ভাঁজ তেমন হয়। আর সেই তালুর ভাঁজ থেকে তৈরি হওয়া রেখা অনুযায়ী বহু জ্যোতিষবিদ অনেকের ভবিষ্যৎ দর্শন করে থাকেন। হস্তরেখা বিচার এমনই একটি দিক , যাঁর প্রতি আকর্ষণ বহুজনের রয়েছে। তবে পরিশ্রম ও সাধনা ব্যতীত যে কোনও জিনিসই সহজে আসেনা, তা নতুন কথা নয়! একনজরে দেখা যাক, হস্তরেখা বিচার করে, একজন জ্যোতিষমতে কীভাবে জানা যায় যে, সেই ব্যক্তি ধনী হতে পারবেন কি না। জ্যোতিষ মতে বলা হচ্ছে, এর জন্য ১০ টি ধরনের চিহ্ন প্রযোজ্য। একনজরে দেখা যাক, এই ১০ টি চিহ্ন।

আঙুলের নিচে কী থাকতে হবে?
হস্তরেখা বিচারের নিয়ম অনুযায়ী, হাতের তালুতে আঙুলের নিচের অংশ যদি বেশি মাংসল ও উঁচু আকারের হয়, তাহলে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তির মধ্যে ধনী হওয়ার সম্ভাবনা প্রবল। মনে করা হয়, এমন গড়নের হাত যাঁদের রয়এছে তাঁদের বুধ ও শুক্রের অবস্থান খুবই ভালো। এতে মান সম্মান ও প্রতিপত্তির চিহ্ন লুকিয়ে থাকে বলেও দাবি জ্যোতিষবিদদের।

শুক্রের দাপটে কী ঘটে?
হস্তরেখার মধ্যে শুক্র পর্বত যেখানে রয়েছে, সেখানে বহু সম্পত্তি প্রাপ্তির ঘটনা থাকে। বলা হয়, পৈত্রিক সম্পত্তি তাঁদের কাছে আসে, যাঁদের হাতের রেখায় শুক্র প্রখর থাকে, তাঁরা পৈত্রিক সম্পত্তি সহজেই পেয়ে যান বলে মত বহু জ্যোতিষবিদের।

ভাগ্য রেখা
যদি হাতের ভাগ্য রেখা মণিবন্ধ পর্যন্ত হয়ে সোজা হাতের শনি পর্বতের দিকে চলে যায়, তাহলে সেই ব্যক্তির আর্থিক ভাগ্য খুবই সফলতরা দিকে চলে যায়। এমন ব্যক্তিদের জীবনে কোনও দিনওই অর্থ সম্পত্তির অভাব হয় না। এইভবে রেখা হাতে থাকলে তা, জীবনে ব্যক্তিকে ভালো চাকরি ও ব্যবসায় সাফল্য দেয়। দাবি জ্যোতিষবিদদের।

মণি বন্ধ নিয়ে বার্তা
এদিকে যদি মণিবন্ধে পর পর কয়েকটি রেখা থাকে, তাহলে বলা হয় ব্যক্তির জীবনে কোনও পুরনো ঘটনার বিবরণ দেওয়া হয়। মণিবন্ধে যদি তিনটি রেখা স্পষ্ট থাকে, তাহলে বুঝে নিতে হবে যে গত জন্মের কোনও পুণ্যের ফল এই জন্মে আসতে পারে। এমনই দাবি করা হচ্ছে হস্তবিচার মতে। এমন হাতের অধিকারীরা ধনী হন।

রবি পর্বত সংক্রান্ত তথ্য
হাতে যদি স রবি পর্বত উঁচু থাকে, তাহলে সেই ব্যক্তির সাফল্য চোখ ধাঁধানো হয়। এঁদের কেউই নিজের সাফল্যের রাস্তা থেকে রুখতে পারেন না। প্রভূত সম্পত্তি ও অর্থের মালিক হন এঁরা। এঁদের জীবনে যশ সম্পত্তির অভাব হয়না।

কিছু চিহ্ন একনজরে
হাতে যদি ত্রিকোণ বা দ্বীপের মতো বা মাছের আকারের চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে, সেই ব্যক্তির সম্ভাবনা থাকে ধনী হওয়ার। এছাড়াও হাতের মধ্যে যদি মাছের মতো কোনও প্রতীক থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ধনপ্রাপ্ত হতে পারেন খুব শিগগির।

হালকা গোলাপী রঙের তালু
যাঁদের হাতের তালু হালকা গোলাপী রঙের হয়, তাঁরাও ধন সম্পত্তির অধিকারী হন। হাত যদি মোলায়েম হয় তাহলে জানতে হবে সেই ব্যক্তিরা সৎ। তাঁরা যা বলেন তা মন তেকে বলে থাকেন। আর তা সততার সঙ্গে বলেন। এমন ব্যক্তিরা সৎ উপায়ে প্রচুর অর্থ রোজগার করেন।

স্বস্তিকা চিহ্ন
যাঁদের হাতে স্বস্তিকা চিহ্ন থাকে, তাঁরাও ধনী হন। শাস্ত্র মতে বলা হয়, যাঁদের হাতে ত্রিশূলের চিহ্ন থাকে, তাঁরাও সফল হন নিজের পেশায়।












Click it and Unblock the Notifications