বাড়িতে এই সামান্য পরিবর্তনেই খুলে যাবে আপনার সৌভাগ্যের দিশা

বাড়িতে এই সামান্য পরিবর্তনেই খুলে যাবে আপনার সৌভাগ্যের দিশা

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে থাকা সবকিছু জিনিসই কোনও না কোনও ভাবে ইতিবাচক বা নেতিবাচক শক্তি দেয়। এই শক্তি যে কোনও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। অনেক সময় অনেক চেষ্টা করেও ঘরে সুখ শান্তি বজায় থাকে না। তা ছাড়া অনেক সময় পরিশ্রম করেও পরিবারে স্বচ্ছলতা আনতে পারেননা বহু ব্যক্তি। আর সেক্ষেত্রে বাস্তু শাস্ত্র অনুসারে ঘরে মাত্র কয়েকটা জিনিস বদল করলেই খুলে যাবে সেই বাড়িতে বসবাসকারী মানুষের সৌভাগ্যের দিশা।

বাড়িতে পুজোর স্থান

বাড়িতে পুজোর স্থান

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির পূজা করার স্থান বা মন্দিরের জন্য সর্বোত্তম দিক হল উত্তর-পূর্ব। কারণ উত্তর-পূর্ব দিক থেকে দেবতাদের সরাসরি সংযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ির পূজা মন্দির হয় উত্তর-পূর্ব দিকে বা পূর্ব দিকে হওয়া উচিত বলে মনে করা উচিত। এছাড়াও ঈশান কোণকে ঈশ্বরের দিক বলে মনে করা হয় বলে তুলসী তলাও বাড়ির বাগানের এই দিকেই করা উচিত। তাহলেই মিটে যাবে সব সমস্যা।

ঘড়ি রাখার সঠিক দিক

ঘড়ি রাখার সঠিক দিক

সময় দেখার জন্য ঘড়ি রাখা হয় প্রতিটি বাড়িতেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘড়ি সঠিক দিকে না টানানোর জন্য বাড়িতে দেখা দেয় নানা রকমের ক্লেশ। এটিকে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এটি সঠিক দিকে না রাখা হয়, তাহলে এর ফলে সৃষ্ট বাস্তু ত্রুটি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ঘরের পশ্চিম বা দক্ষিণ দিকে ঘড়ি রাখা উচিত নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী, ঘরে ঘড়ি সবসময় পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত।

 তুলসী গাছের গুরুত্ব

তুলসী গাছের গুরুত্ব

সনাতন ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উঠানে তুলসী গাছ লাগাতে হবে। এছাড়াও, এটি পূর্ব-উত্তর দিকে স্থাপন করা শুভ। বাড়িতে এই ভাবে তুলসী গাছ লাগালে আর্থিক সংকট দূর হবে এবং পরিবারে সমৃদ্ধি আসবে।

 ঘর মোছার পদ্ধতি

ঘর মোছার পদ্ধতি

প্রতিটি বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিনই ঘর ঝাড়ু দেওয়া বা মোছা হয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রেও সামান্য কিছু উপকরণ পাল্টে দিতে পারে ভাগ্যের দিশা। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঘর মোছার সময় সামুদ্রিক লবণ ব্যবহার করা ভালো। এতে করে ভাগ্যের বন্ধ দরজা খুলে যায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে।

(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+