রান্নাঘরের এই তিনটি জিনিস ছিটকে পড়া কতটা অশুভ আপনি জানেন?
প্রতিটি মানুষই জীবনে সুখী হতে চান, আর্থিক দিতে যাতে কোনও অভাব না থাকে তাঁর জন্য তাঁরা যথেষ্ট পরিশ্রম করে থাকেন। তবে কঠিন পরিশ্রম করার পরেও দৈনন্দিন জীবনে তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হন। বাস্তুশাস্ত্রে এমন কিছু সমস্যা সমাধানের কথা বলা হয়েছে সেগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন তাহলে কিন্তু জীবনে কোনও সমস্যা আসবে না আপনার। জানুন সেগুলি কী কী।
রান্নাঘর প্রত্যেকটি বাড়ির অত্যন্ত শুভ জায়গা। এই রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তবে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায়। রান্নাঘরে এমন কিছু জিনিস আছে সেগুলি রাখলে খুব অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। তাতে জীবনের ওপর আসে নেতিবাচক শক্তিও। তাছাড়া এমন অনেক জিনিস আছে যা রান্নাঘরের মেঝেতে পড়া অত্যন্ত অশুভ লক্ষণ। জানুন কোন কোন জিনিস রান্না ফেলা খুব খারাপ।

- সরষের তেল
প্রত্যেকটি রান্নাঘরে কিন্তু সরষের তেল থাকে। যেকোনও তরকারি রান্না করতে আমরা সরষে তেল ব্যবহার করে থাকি। তবে সরষের তেল আপনার হাত থেকে ছিটকে মেঝেতে পড়া খুবই সাধারণ ঘটনা। তবে তা কিন্তু একদমই শুভ লক্ষণ নয়। এটি খুব অশুভ লক্ষণ। সরিষার তেলের সঙ্গে শনি গ্রহের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এতে শনিদেব রেগে যান। এতে আপনার জীবনে শনিদেবের বিশেষ ক্রোধ পড়বে। সেই সঙ্গে আপনার জীবনে সমস্যা।
- দুধ
অনেকেরই দুধ ছিটকে মেঝেতে পড়ে যায়। কারণ , সকলেই রান্না করার সময় দুধ গ্যাসে বসিয়ে অন্য কাজ করে থাকেন। আর যে কারণে ফুটন্ত দুধ অনেক সময় মেঝেতে পড়ে যায়। ফুটন্ত দুধ ছিটকে মেঝেতে পরা খুব সাধারন ঘটনা হলেও এটি কিন্তু খুব অশুভ লক্ষণ। কারণ দুধের সঙ্গে চন্দ্রের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই রান্নাঘরে যদি আপনার দুধ পড়ে যায়, তাহলে কিন্তু আগেই সাবধান হওয়া দরকার। যখন আপনি রান্না করবেন এই দুধ গরম করবেন সেই সময় কিন্তু দুধের বাটির দিকে খেয়াল রাখবেন।
- নুন
রান্নার জন্য প্রত্যেকের রান্নাঘরেই নুন থাকে। তবে রান্নাঘরে নুন থাকা খুব শুভ। তবে হাত থেকে নুন পড়ে যাওয়া খুব অশুভ লক্ষণ। কারণ নুনের সঙ্গে চন্দ্র ও শুক্র গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই রান্নাঘরে হাত থেকে নুন পড়ে গেলে আপনার চন্দ্র ও শুক্র গ্রহের খুব খারাপ প্রভাব পড়বে আপনার জীবনের উপর। তাই আগেই সাবধান হবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications