Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এইসব ইঙ্গিত শনিদেবের কৃপার সংকেত দেয়, সমস্যা দূর করতে করুন কিছু সামান্য উপায়

এইসব ইঙ্গিত শনিদেবের কৃপার সংকেত দেয়, সমস্যা দূর করতে করুন কিছু সামান্য উপায়

রাশিফলের নয়টি গ্রহের মধ্যে শনির দশা ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে। সাধারণত সকলেই শনিদেবের ক্রোধকে সবাই খুব ভয় পেয়ে চলেন। আর তাই খুব নিয়ম ও নিষ্ঠা মেনেই তাঁর সকল উপাসনা বা পূজা করা হয়। কিন্তু এই কথা হয়ত অনেকেই জানেন না যে শনিদেবের কৃপা যদি কারও উপর বর্ষণ হতে থাকে তবে সেই জাতক বা জাতিকার জীবনের সকল সমস্যা নিমেষে কেটে যায়। তবে জেনে রাখা দরকার কী কী এমন জিনিস বা ইঙ্গিত জীবনে আসে যা দেখে এটি নিশ্চিত ভাবে বোঝা যায় যে শনিদেবের বিশেষ কৃপা সেই জাতক বা জাতিকার জীবনে পড়তে চলেছে। এছাড়াও জেনে নেওয়া যাক কী কী বিশেষ উপায়ে শনিদেবের অপার কৃপা লাভ করা সম্ভব।

অশ্বত্থ গাছের পাতা

অশ্বত্থ গাছের পাতা

গরুর পুরাণ অনুযায়ী, অশ্বত্থ গাছকে স্বয়ং দেবতাদের বাসস্থান বলে উল্লেখ করা হয়েছে। আর বিশেষ করে এই গাছের সঙ্গে শনিদেবের নিবিড় সম্পর্ক রয়েছে। এই গাছের নীচ দিয়ে যাওয়ার সময় কারও মাথায় বা গায়ে অশ্বত্থ গাছের পাতা ঝড়ে পড়ে তাহলে সেই পাতা তুলে নিয়ে নিজের কাছে রেখে দিলে সব সময় কাজে সফলতা পাওয়া যায়। এছাড়াও কোনও কাজে যাওয়ার সময় রাস্তায় অশ্বত্থ গাছ দেখলে তা খুব শুভ হয়। যদি কেউ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছে ময়দা, ঘি, লাল রঙের কালি, লাল কাপড় এবং লাল সুতো অর্পণ করে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এর পরে গাছের নীচে বসে হনুমান চালিসা পাঠ করুন এবং সেই গাছের একটি পাতায় লাল কালি দিয়ে আপনার ইচ্ছা লিখে সেটিতে লাল সুতো দিয়ে বেঁধে জলে ভাসিয়ে দিন। মনে করা হয় এই কাজ করলে যাবতীয় সমস্যা থেকে মুক্তি মেলে।

 ঝাড়ু দেওয়া

ঝাড়ু দেওয়া

ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়ে থাকে। বাড়িতে ঝাড়ু সবসময় এমন কোনও স্থানে রাখা উচিত, যেখানে সহজে যেন তা সকলের চোখে না আসে। এছাড়াও ঝাড়ুর উপর শনিদেবেরও বিশেষ কৃপা দৃষ্টি থাকে। তাই শনিবার সকালে কোনও ব্যক্তি বা ঝাড়ুদারকে ঝাড়ু দিতে দেখাও শুভ বলে মনে করা হয়। যদি কেউ কারও বাড়ি পরিষ্কার করতে আসেন, তবে অবশ্যই সেই সাফাই কর্মীকে সাধ্যমত কিছু দান করলে খুব শুভ ফল লাভ হয়।

কাকের জল খাওয়া

কাকের জল খাওয়া

শাস্ত্র অনুসারে, যদি কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে কোনও কাককে জল পান করতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল অদূর ভবিষ্যতে অর্থ লাভ করতে চলেছেন বা আগামী কোনও কাজে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন। শনিবার বাড়ির বাইরে জল পান করা কোনও কাককে দেখা শুভ বলে মনে করা হয়। এছাড়াও যদি এই দিন বাড়ির ছাদে কাক বসে থাকতে দেখা যায়, তবে এটিকে একটি শুভ লক্ষণ মনে করা হয়। সম্ভব হলে বাড়িতে কাক এবং পাখিদের জন্য বাটিতে জল রেখে দিন। একবেলা কাক বা পাখিদের আটার রুটির টুকরো খেতে দেওয়াও খুব শুভ হয়।

কালো কুকুর

কালো কুকুর

কালো কুকুরকে শনিদেবের বাহন মনে করা হয়। তাই শনিদেবকে খুশি করার জন্য মানুষ কালো কুকুরও পালন করে। এটাও বিশ্বাস করা হয় যে যেখানে কালো কুকুর থাকে সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। শনিবার সকালে কালো কুকুর দেখা খুবই শুভ বলে মনে করা হয়। কালো কুকুরকে প্রতিদিন খেতে দিলেও জীবনের অনেক সমস্যা কেটে যায় বলে মনে করা হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+