রাখি বন্ধন উৎসবে তৈরি হবে এই শুভ যোগগুলি, ব্যবসা থেকে পেশা ফুলেফেঁপে উঠবে কাদের
জ্যোতিষশাস্ত্রে শুভগ্রহরা ঘর পরিবর্তন করার সময় নানান রকম যোগ তৈরি করে থাকে। আর এই যোগগুলির বিশেষ প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের ওপর। হিন্দুদের কাছে রাখি বন্ধন উৎসব অত্যন্ত বিশেষ। আর এসময় বোনেরা ভাইদের রাখি পরিয়ে তাঁদের শুভ কামনা করেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব।
আগস্ট মাসের ১৯ তারিখ পালিত হবে রক্ষা বন্ধন উৎসব। ৯০ বছর পর এই দিন তৈরি হচ্ছে শুভ যোগ। যার বিশেষ সুবিধা পাবেন কিছু রাশির জাতক-জাতিককারা। এই দিনেই তৈরি হবে রাজপঞ্চম যোগ।

- কোন কোন যোগ তৈরি হবে
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, নব্বই বছর পর রাখি বন্ধন উৎসবের দিন সর্বাত্ম সিদ্ধিযোগ, রবিযোগ, শোভনযোগ তৈরি হচ্ছে। শ্রাবণ মাসের শেষ সোমবার চাঁদ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর চন্দ্রের অধিপতি ভোলানাথ। এই সময় সিংহ রাশিতে বুধ সূর্য এবং সূর্যকে তৈরি হবে।
শনি তৈরি করবে শশ রাজযোগ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা?
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এসময় আপনি চাকরিক্ষেত্রে যা চাইবেন তাই করতে পারবেন। কেরিয়ারে খুব সফলতা আসবে। শনিদেবের কৃপায় আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে।
আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসায় খুব লাভ করতে পারবেন। তাছাড়া নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সমাজে সম্মান বাড়বে। শরীর আপনার ভালোই থাকবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির সপ্তম ঘরে বুধ, সূর্য, শুক্র থাকবে আপনার রাশির সপ্তম ঘরে। ভাই বোনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। অমীমাংসিত কাজ আপনার হয়ে যাবে। কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য পাবেন।
কর্মজীবন এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতি হবে এই রাশির ব্যক্তিরা। এসময় আপনার আর্থিক দিকে লাভ হবে। কঠিন পরিশ্রম করলে জীবনে সফলতা আসবে। চাকরিতে পদোন্নতি হবে। মাথা ঠাণ্ডা সব কাজ করতে পারবেন। দূরে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার।
- ধনু রাশি
ধনু রাশি জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত ভালো যাবে। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। চাকুরীজীবীদের জন্য অত্যন্ত শুভ যাবে। যদি আপনি বিদেশে যেতে চান যেতে পারেন। সেখানে আপনার আয়ের উৎস খুঁজে পাবেন। সেই সঙ্গে শরীর আপনার ভালো থাকবে। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications