১৪৯ বছর পর শিবরাত্রিতে ঘটবে বিরল কাকতালীয় ঘটনা, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের?

জ্যোতিষশাস্ত্রে শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ভোলেবাবার পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। এমনকি আর্থিকদিকেও যথেষ্ট লাভ হয়। প্রতিবছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি উৎসব। চলতি বছর মহা শিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। এদিন অতন্ত বিরল যোগ তৈরি হতে চলেছে। যার প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর ভগবান শিবের বিশেষ কৃপা থাকবে।

চলতি বছর মহা শিবরাত্রিতে সম্পদের দাতা শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এবং তৈরি হবে মালব্য রাজযোগ। শুক্র মীন রাশিতে রাহুর সঙ্গে সংযোগ তৈরি করবে। কুম্ভ রাশিতে , শনি, সূর্য, চন্দ্র উপস্থিত থাকবে। আর যে কারণে তৈরি হবে ত্রিগ্রহী যোগ।

shivratri

  • কাদের পরিবেশ অনুকূলে থাকবে

শনি নিজের রাশি কুম্ভ রাশিতে থাকবে। তৈরি হবে শশ রাজযোগ। এইরকম একটি কাকতালীয় ঘটনা ১৮৭৩ সালে ঘটেছিল। তারপর ১৪৯ বছর পর ২০২৫ সালে এটি ঘটতে চলেছে। আর এর সঙ্গে তৈরি হবে সর্বার্থসিদ্ধি যোগও। কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কাদেরই বা ভাগ্যের দরজা খুলতে চলেছে জানুন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। সমাজে সম্মান বাড়তে থাকবে আপনার। সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র, টেলিভিশন, মিডিয়া ইত্যাদির সঙ্গে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার চাকরি থেকে ব্যবসাতে সফলতা আসবে। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এসময় কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। তাছাড়া বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। মনে সুখ, শান্তি বিরাজ করবে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের শিবরাত্রির দিন থেকে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনারা ব্যবসাতে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া কর্মক্ষেত্রে সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। উদ্বোধন কর্মকর্তারা কাছ থেকে আপনি বিশেষ সহযোগিতা পাবেন। মহা শিবরাত্রি থেকে অবিবাহিতদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। প্রেম জীবনে যারা যুক্ত তাদের শুভ সময়। এসময় আত্মবিশ্বাস বাড়তে থাকবে। শরীরের বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের শিবরাত্রির দিন থেকে অত্যন্ত শুভ যাবে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। সম্মান বাড়তে থাকবে। এসময় কেরিয়ারে অত্যন্ত লাভ করতে পারবেন। পেশাগত জীবনেও আপনার ভালো সময়। তাছাড়া বাবা মায়ের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+