৪০ বছর পর করবা চৌথের দিন তৈরি হচ্ছে এই শুভ রাজযোগগুলি, যোগের প্রভাব কাদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে করবা চৌথের উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলতি বছর ২০ অক্টোবর পড়েছে এই বিশেষ দিন। ৪০ বছর এইদিনে পাঁচটি রাজযোগ গঠিত হচ্ছে। এই দিনে শশ, মহালক্ষ্মী, সমসপ্তক, বুধাদিত্য, গজকেশরী রাজযোগ গঠিত হতে চলেছে।
যার প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি তারা নতুন সম্পত্তিও কিনতে পারেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। যদি নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন। সেখানে নতুন দায়িত্ব পাবেন। আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে।
আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান, সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এই সময়ে পরিবেশ আপনার অনুকূলে থাকবে। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়া বিবাহিত জীবনে সুখী হবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় নতুন গাড়ি কিনতে পারেন। তাছাড়া অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পাবেন। সাহস, সাহসিকতা বাড়তে থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে।
অভিভাবকদের কথা মাথায় রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন। জীবন সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় কারোর কাছ থেকে ঋণ নেবেন না, কাউকে টাকা ধারও দেবেন না। এখন থেকেই আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে পারেন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায় অত্যন্ত শুভ সময়। এসময় প্রত্যেকটি কাজে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবেন। তাছাড়া শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
নতুন সম্পর্কে জড়াতে পারেন আপনি। তাছাড়া যদি সোনা ব্যবসায় আপনি বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications