ধনতেরাসে তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি, কোটিপতি হতে চলেছেন কোন রাশির ব্যক্তিরা
আজ ধনতেরাস। এই দিনটি অত্যন্ত শুভ। এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই দিনে অনেকে সোনা, রুপো, ঝাঁটা কিনে থাকেন। মনে করা হয়, এদিন যে ব্যক্তি এই জিনিসগুলি কেনেন, তাঁদের ওপর সম্পদের দেবীর কৃপা থাকে। তাছাড়াও মা লক্ষ্মী তাঁদের বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে বিরাজ করবেন। সেই সঙ্গে দেবীর কৃপাও থাকবে আপনার ওপর। ধনতেরাসের দিন ইন্দ্র যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, ত্রিপুষ্কর যোগ,শশ মহাপুরুষ রাজযোগ গঠিত হচ্ছে।
এদিন কেনাকাটা করা অত্যন্ত শুভ। এই বিশেষ দিনে আপনি যদি সোনা, রুপো, ধনে, ঝাঁটা কেনেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়াও এই ধনতেরাসের দিন কোন কোন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় লাভের মুখ দেখবেন। কাদের উপরেই বা যোগের বিশেষ প্রভাব পড়বে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় ব্যবসায়ে খুব লাভ করতে পারবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। যেকোনও নতুন স্কিমে বিনিয়োগ করতে পারেন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির জাতকরা। মনের মতন চাকরি পাবেন আপনি। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির জাতক জাতিকারা।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ। এসময় কঠোর পরিশ্রম করলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া যারা বেকার হয়েছেন তাদের চাকরি পেয়ে যাওয়ার সময়। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন ,সেখানে লাভের মুখ দেখবেন আপনি।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকার এই সময় থেকে ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনার মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া কর্মক্ষেত্রে আপনার বড় পরিবর্তন আসবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। চাকরিক্ষেত্রে শুভ সময়। প্রেমিক সঙ্গীর সঙ্গে ভালো করে থাকতে পারবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় বাড়তে থাকবে। এই সময়ে আপনার চাকরি থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। জীবনে উন্নতি করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই রাশির ব্যক্তিরা। আপনার কাজের প্রশংসা করবেন সকলে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। জীবনে শুভ সময়। শুধু মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications