এই চার রাশির জাতক জাতিকাদের ভাগ্য তুঙ্গে থাকবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত! একনজরে রাশিফল
এই চার রাশির জাতক জাতিকাদের ভাগ্য তুঙ্গে থাকবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত! একনজরে রাশিফল
সময় যখন খারাপ কাটে তখন কিছুতেই বিশ্বাস করা যায় না যে, এরপর আবার ভালো সময় কবে আসবে। বহু পরিশ্রমের ফলে কাঙ্খিত ফল মেলে না, বহু চেষ্টা করেও ইচ্ছা পূরণ হয় না , একাধিক বাধা বিঘ্নতে সমস্যা বাড়ে জীবনে। এই পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র দুর্গাপুজোয় আগেই জানিয়ে রাখল সুখবর। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী তিন মাস দারুণ ভালো সময় কাটতে চলেছে ৪ টি রাশির জাতক জাতিকাদের। এই সময়ে এঁদের কেরিয়ারে তুঙ্গে থাকে উন্নতি।

মেষ
আগামী কয়েক মাস ধরে বহু রাশি নিজের গতিপথ বদলে অন্য জায়গায় অবস্থান করে চলেছে। ফলে বহু রাশি মার্গী ও বক্রী হবে বলে জানা যায়। এই জায়গা তেকে মেষ রাশিতে আগামী তিন মাসে রয়েছে জাতকদের পদোন্নতির সম্ভাবনা। সঙ্গে কেরিয়ারে প্রবল উন্নতির পথও প্রশস্ত হচ্ছে এই সময়ে। যেমন চাইবেন তেমনই শুভ ফল পেয়ে যেতে পারেন এই সময়। নতুন চাকরিতে যোগ দিলে বড় অঙ্কের বেতন পেয়ে থাকবেন বলে জানাচ্ছে রাশিফল।

বৃষ
যে কষ্ট বহু দিন ধরে পাচ্ছিলেন , সেই কষ্ট দূর করে আগামী কয়েকদিন দারুণ আনন্দ পেতে চলেছেন , আপনারা । অক্টোবর থেকে টানা ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের জীবনে বহু ধরনের সুখানুভূতি আসবে বলে জানা যায়। বহু কাঙ্খিত খুশির খবরও এই সময় পেয়ে যেতে পারেন আপনারা। কেরিয়ারেও আপনাদের বহু উন্নতি হবে। সঙ্গে হবে ধনের যোগ। বহু ধনপ্রাপ্তি এই সময় হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। এই সময় আর্থিক স্থিতিও খুব ভালো পর্যায়ে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বহু দিন ধরে যে কাঙ্খিত সময়ের জন্য আপেক্ষা করছেন, সেই সময় আপনারা পেতে চলেছেন।

মকর
মকর রাশির জাতক জাতিকারা আপাততত মহালয়া থেকেই সুখবরের আশা করে থাকতে পারেন। বহু সময় ধরে যে লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছেন কেরিয়ার এবার সেই উন্নতির রাস্তা দেখাবে। বহু পরিশ্রম আর বাধা বিপত্তির সঙ্গে লড়াই আপাতত শেষ হবে মকর রাশিতে। কেরিয়ারে উচ্চ পদে যদি আসীন হতে চান, তাহলে এই সময়ে কোনও লোভনীয় প্রস্তাব চাকরি বা ব্যবসা ক্ষেত্রে আসলে তা ছেড়ে দেবেন না।

কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকারা, কেরিয়ারে প্রবল উন্নতির রাস্তা ধরে এগিয়ে যেতে পারেন। কেরিয়ারে উন্নতি যদি চান,তাহলে এই রাশির জাতক জাতিকারা, নিজের মতো করে এগিয়ে যেতে পারেন আগামী তিন মাস। এছাড়াও ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। নভেম্বরের পরের দিকে, এই রাশির জাতক জাতিকারা মুনাফার মুখ দেখতে পাবেন। এমনই মত জ্যোতিষবিদদের।












Click it and Unblock the Notifications