বছরের শেষ বিনায়ক চতুর্থী সোমবার, তৈরি হচ্ছে দুটি শুভ যোগ, আর্থিক উন্নতি এই রাশিদের
বছরের শেষ বিনায়ক চতুর্থী সোমবার, তৈরি হচ্ছে দুটি শুভ যোগ, আর্থিক উন্নতি এই রাশিদের
হিন্দুশাস্ত্রে বিনায়ক চতুর্থীকে খুব শুভ বলে মনে করা হয়। এই দিনটি গণেশকে উৎসর্গ করা হয়। এই বিনায়ক চতুর্থী সংকষ্টী চতুর্থী নামেও পরিচিত। ডিসেম্বর মাসের ২৬ তারিখ সোমবার বিনায়ক চতুর্থী উপবাস পালন করা হবে। এটি বছরের শেষ বিনায়ক চতুর্থী। বলা হয় যে ব্যক্তি এই বিশেষ দিনে এই উপবাস করে এই বিনায়ক চতুর্থী পালন করে থাকেন, ভগবান গণেশ তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে থাকেন। তাকে জীবনে সুখ সমৃদ্ধি প্রদান করে থাকে। জীবনে তার সাফল্যের সময় শুরু হয়। কখনোই তাকে কষ্ট পেতে দেয় না।

কোন কোন শুভ যোগ গঠিত হচ্ছে
এই বিনায়ক চতুর্থীর দিন দুটি শুভ যোগ গঠিত হচ্ছে। একটি যোগ হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ। এই যোগের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। বিনায়ক চতুর্থীর ব্রতের শুভ সময় শুরু হবে। অন্যদিকে, সর্বার্থ চতুর্থীর শুভ সময় হবে সকাল ১১ টা ২০ থেকে দুপুর ১ টা ২৪ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ৭ টা ১২ মিনিট থেকে ৪ টা ৪২ মিনিট পর্যন্ত এবং রবি যোগ শুরু হবে ৭ টা ১২ মিনিট থেকে ৪ টে ৪২ মিনিট পর্যন্ত। এই বিনায়ক চতুর্থীর দিন উপবাস করে দেবতা গণেশের পূজা করলে জীবনে সাফল্য আসবে। সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের কারণে এই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসবে। সেই রাশির তালিকায় কারা থাকবে জানুন।

বৃষ রাশি
আপনি এই শুভ সময়ে এসময় বড়দের পরামর্শ মেনে সকল কাজ করলে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। ব্যবসায় আপনার অনেক উন্নতি লাভ হবে। আপনার মনের যেকোনও ইচ্ছা পূরণ হবে। আপনি দূরে এসময় ভ্রমন করতে যেতে পারেন। সেখানেও আপনার আর্থের দিকে লাভ হবার সম্ভাবনা থাকবে।

কন্যা রাশি
সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এ সময় আপনারা ভগবানের গণেশের বিশেষ কৃপা পাবেন। তাই আপনাদের সকল কাজে সাফলতা আসবে। ধর্মীয় অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ সময় শুরু হবে। এসময় আপনারা জীবনের সকল কাজে সাফল্য আসবে।

বৃশ্চিক রাশি
আপনার জীবনে এতদিন ধরে যে বাধা ছিল সেই বাধা এই সময় কেটে যাবে। ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন। সেখান থেকে আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। এসময় সবাই নতুন চাকরির অফার পেতে পারেন। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের পদোন্নতি ও স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
এই শুভ সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কুম্ভ রাশির ব্যক্তিরা। প্রতিটি কাজেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অফিসে বসের খুব কাছাকাছি যেতে পারবেন। সকল কাজে আপনি প্রশংসিত হবেন। সেখানে আপনার সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনার সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications