এবার উমার ঘরে আসার পালা, দুর্গাপুজোয় দেবীর কৃপা পেতে চলেছেন কারা

আর কিছু দিনের অপেক্ষা। তারপরেই ঘরের মেয়ে উমাকে বরণ করে নেওয়ার পালা। আর এই বিশেষ সময়ের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। মহালয়া থেকেই শুরু হয় দেবীপক্ষের। আর এই দিন থেকেই মা দুর্গার আগমন।

কাশফুলের গন্ধে যখন চারিদিক ভরে ওঠে, তখন দুর্গাপুজো আসার ইঙ্গিত পাওয়া যায়। চলতি বছর দুর্গাপুজো পড়েছে ৮ অক্টোবর, মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর বুধবার। এই দুর্গাপুজোর সময় মা দুর্গার বিশেষ কৃপা পেতে চলেছেন কোন রাশির জাতকরা, দেখুন তো তালিকায় আপনি রয়েছেন কিনা।

Durga puja

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর মা দুর্গার বিশেষ কৃপা থাকবে। এসময় ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। দেবী দুর্গার কৃপায় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। বিবাহ সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন আপনি।

এসময় আপনি নতুন গাড়ি, বাড়ি, সম্পত্তি কিনতে পারেন। তাছাড়াও যদি লটারি কাটেন সেখানে অর্থপ্রাপ্তি হতে পারে। দেবী দুর্গার কৃপায় আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় মা দুর্গার বিশেষ কৃপা পাবেন। দেবী দুর্গার কৃপায় তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবনে সফলতা আসবে আপনার। জীবনের সব বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনারা।

শুধু তাই নয়, এই সময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে সুখ লেগে থাকবে আপনার। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

  • বৃষ রাশি

দেবী দুর্গার কৃপায় বৃশ্চিক রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন। এসময় আপনারা যে অশান্তির মধ্যে চলছেন, তা কেটে যাবে। এই সময় সকল কাজেই এগিয়ে যাবেন ও সফলতা পাবেন। যে কারণে আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তবে যে কাজই করুন মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন।

  • মীন রাশি

এই দুর্গাপুজোর সময় উমার বিশেষ কৃপা পেতে চলেছেন মীন রাশির ব্যক্তিরা। তাদের মনের ইচ্ছা পূরণ হবে। তাদের ভাগ্যের দ্বার খুলবে। অযথা আপনারা কারোর সাথে তর্কাতর্কিতে জড়াবেন না। এসময় আপনারা যদি নতুন ব্যবসা বা সোনা ব্যবসা বা মডেলিংয়ের কাজে যুক্ত হতে চান হতে পারেন। সেখান থেকে সফলতা আসতে পারে। যদি কোথাও টাকা বিনিয়োগ করে রাখেন, সেখান থেকে মুনাফা পাওয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+