কথার জাদুতেই পুরুষের হৃদয় হরণ করে নিতে পারেন এই রাশিগুলির জাতিকারা! জ্যোতিষমতে জানুন এঁদের গুণ
কথার জাদুতেই পুরুষের হৃদয় হরণ করে নিতে পারেন এঁরা!
প্রতিটি মানুষের নিজস্ব একটি ব্যক্তিত্ব থাকে। আর সেই ব্যক্তিত্বের উপর নির্ভর করেই জানা যায়, সেই মানুষটি ঠিক কেমন ধরেনর। তবে সকলের স্বভাব যে তাঁর বাহ্যিক রূপ দেখেই বোঝা যায়, তা নয়। এমন অনেক ব্যক্তিত্বই রয়েছেন যাঁরা শান্ত স্বভাবের। আবার অনেকেই থাকেন যাঁরা খুবই দুরন্ত স্বভাবের। সেই জায়গা থেকে, জ্যোতিষমতে বলা হচ্ছে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাঁদের কথা বলার ধরণেই অনেকেই আকৃষ্ট হয়ে যান। দেখে নেওয়া যাক কথার জাদুতে পুরুষ হৃদয় ঘায়েল করতে পারেন কোন কোন রাশির জাতিকারা।

কর্কট
কর্কট রাশির জাতিকারা খুব মিষ্টি স্বভাবের হন। এঁদের কথা বলার ধরণেই একটি হালকা মিষ্টতা থাকে। এমন সুরে এঁরা কথা বলেন, যে তাতে মোহিত হয়ে যান অনেকেই। এঁরা সাধারণত চঞ্চলা স্বভাবের। তবে চঞ্চল গতির সঙ্গেই এঁরা দারুণ কথা বলতে ভালোবাসেন। এঁদের কথায় সকলের মনই গলে যায়! আর জাতিকার রূপের চেয়েও এঁর কথায় প্রেমে পড়ে যান বহু পুরুষ। ফলে সহজেই কথা বলেই এঁরা মনের মানুষকে তাঁদের দিকে আকর্ষণ করে নিতে পারেন।

মেষ
কথার পরে কথার ওজন চাপাতে ওস্তাদ এই মেষ রাশির জাতিকারা।এঁরা কথা বলতে খুবই ভালোবাসেন। বলা হয় , মঙ্গলের দাপটে এঁরা খুবই চঞ্চলা ও কইয়ে-বইয়ে! কথার জাদুতে এঁরা সবসময় চনমনে রাখতে ভালোবাসেন আশপাশের মানুষকে। তবে বহু সময় বেফাঁস মন্তব্যও এঁরা করে ফেলেন বিভিন্ন ক্ষেত্রে। তবে সে যাই হোক, কথা বলতে এঁরা খুবই ভালোবসেন, আর সেই কথার জালে বহু পুরুষই মন হারিয়ে ফেলেন। জ্যোতিষ মতে বলা হচ্ছে, এঁদের কথার জাদুতেই প্রেমে পড়েন অনেকে।

মিথুন
মিথুন রাশির জাতক জাতিকারা সহজেই সকলের সঙ্গে মিলে মিশে যেতে পারেন। এঁরা খুবই গল্প-আড্ডার মেজাজে থাকতে পারেন। একবার আড্ডায় বসলে এঁরা কিছুতেই উঠে যেতে চান না। খুবই মিশুকে স্বভাবের হন এই রাশির জাতক জাতিকারা। আর এই রাশির জাতিকাদের এই খোলা মনের পরিচয় পাওয়া যায় তাঁদের কথায়। যে কথার সহজ সরল ভঙ্গিমায় প্রেমে পড়ে যান অনেকেই। এই সহজভাবের মেয়েকে নিজের জীবনসঙ্গীনি করে নিতে অনেকেই চান।

তুলা
কথা বলে যেতে পারলে আর কোনও কিছুর দিকেই মন দেন না তুলা রাশির জাতক জাতিকারা। মনের কথা সহজেই এঁরা অন্যকে বলে দিতে পারেন। বহু অচেনা মানুষের সঙ্গেই এঁরা মনের কথা বলে নিতে পছন্দ করেন। আর এই কারণেই এই খোলানমেলা মনোভাবের জন্যই এঁদের প্রেমে পড়ে যান অনেকে।












Click it and Unblock the Notifications