এই চার রাশির জাতকরা অপরিচিতদের ভিড়ে গেলে প্রচণ্ডভাবে ঘাবড়ে যায়, একাই থাকতে চায় এরা

এই চার রাশির জাতকরা অপরিচিতদের ভিড়ে গেলে প্রচণ্ডভাবে ঘাবড়ে যায়, একাই থাকতে চায় এরা

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা নতুন লোকেদের ভিড়ে নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেন না, সহজ হতে পারেন না। শুধু তাই নয়, তারা ভিড় দেখলে খুব রেগে যায়। এই ধরনের পরিস্থিতিতে, তারা কখনও কখনও খুব ঘাবড়ে যায়। কিছু রাশিচক্রের মানুষের মধ্যে এই ব্যাপারটি প্রচলিত। অপরিচিত লোকেদের সঙ্গে চেনা–পরিচিতি বাড়ানো বা বিভিন্ন মজলিস দারুণভাবে জমিয়ে দেওয়া খুব কম লোকেরাই পারে। কিছু লোকের কাছে এ ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া কোনও বড় কাজের চেয়ে কম হয় না। এ ধরনের লোকেরা ভিড়, অপরিচিত লোকেদের মাঝে কিছুতেই সহজ হতে পারে না, জড়োসড়ো হয়ে থাকে। আসুন জেনে নিই কোন রাশির জাতকদের মধ্যে এই বিষয়টি রয়েছে।

বৃষ

বৃষ

বৃষ রাশির লোকেরা সহজে কারোর সঙ্গে মিশতে পারে না। এরকম অবস্থায় যদি তাদের বাধ্য হয়ে বেশি লোকের ভিড় রয়েছে এমন জায়গায় যেতে হয় তবে তারা খুব আজব আচরণ করে। তারা সামাজিক কার্যক্রমে নিজেদের অত্যন্ত অসহজ অনুভব করে। ভিড় দেখলে এড়িয়ে যায়। এরা সাধারণত নিজেদের পরিচিতদের মধ্যেই সহজ হতে পারে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকরা জেগে জেগে স্বপ্ন দেখতে ভালোবাসে এবং তাতেই হারিয়ে যায়। নিজেদের কল্পনার জগতে সবসময় থাকে বলে এদেরকেও অন্যরা আজব নজরে দেখে। এই রাশির জাতকদের একেবারে আলাদ জগত হয়, সেই কারণে তারা খুব একটা অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। বরং নিজেদের স্বপ্নে মশগুল হয়ে থাকাই তাদের পছন্দ।

মকর

মকর

মকর রাশির লোকেরা একা থাকতেই পছন্দ করেন। তাদের মনে এটা সর্বদা ভয় থাকে যে অন্যরা তাকে কিভাবে বিচার করবে, তাদের কোনও কথা অন্যদের খারাপ লাগলে তখন কি করবে, এই চিন্তা থেকেই তারা সামাজিকভাবে মেলামেশা থেকে দূরে থাকে। তবে এদের যদি বাধ্য হয়ে সামাজিক কোনও অনুষ্ঠানে যেতে হয় তাহলে এরা সেখানে গিয়ে অন্য ধরনের আচরণ করে।

তুলা

তুলা

তুলা রাশির জাতকদেরও অন্যদের সঙ্গে মিশতে বেশ সময় লাগে। এরা খুব সহজে বন্ধুত্ব করতে চায় না। কেউ তাদের জীবনধারা বা অন্য কিছু নিয়ে প্রশ্ন তুলুক তা তারা পছন্দ করে না। এজন্য তারা মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে। এই রাশির জাতকদের নিজের ব্যক্তিগত জীবন একেবারে নিজের মতো করে কাটাতে ভালোবাসে, সেখানে কারোর হস্তক্ষেপ পছন্দ নয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+