এই চার রাশির জাতক-জাতিকারা গুণী হয়েও সাফল্য পান না কেন! জ্যোতিষ মতে নেপথ্যে রয়েছে কোন কারণ

এই চার রাশির জাতক-জাতিকারা গুণী হয়েও সাফল্য পান না কেন! জ্যোতিষ মতে নেপথ্যে রয়েছে কোন কারণ

প্রবল গুণ, মেধা ,পরিশ্রমের ইচ্ছা থাকা সত্ত্বেও কোনও কোনও ক্ষেত্রে একাধিক ব্যক্তি কাঙ্খিত সাফল্য পান না। অনেকেই নিজের মতো করে নিজের জগত তৈরি করলেও, সেখানে সাফল্যের আলো কিছুতেই প্রবেশ করতে চায় না। এতে অনেকেই সেই ব্যক্তির খুঁত খুঁজে নিয়ে জন্য কাঠগড়ায় তাঁকেই দাঁড় করিয়ে দেন। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, এই ব্যর্থতা , বা সাফল্য না আসার নেপথ্যে থাকতে পারে আরো বিভিন্ন রকমের কারণ। একনজরে দেখা যাক কোন চারটি রাশির ক্ষেত্রে এমন ঘটনা ঘটে থাকে। এমন অসাফল্যের নেপথ্যের কারণ নিয়েও রয়েছে জল্পনা।

মিথুন

মিথুন

স্বপ্ন দেখতে খুবই ভালোবাসেন মিথুন রাশির জাতক জাতিকারা। এঁদের পরিশ্রমের জোরও অসামান্য। তবে, শুধু পরিশ্রম বা গুণ দিয়েই এঁরা কাঙ্খিত জিনিকে যে পেয়ে যাবেন , এমনটা নয়। জ্যোতিষ মতে কোনও এক এক্সফ্যাক্টরের জন্য বহু পরিশ্রমী ও গুণী হয়েও পিছিয়ে পড়েন মিথুন রাশির জাতক জাতিকারা। শাস্ত্র মতে বলা হচ্ছে, এঁরা মূলত, আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। আর তার জেরেই এই সমস্যা।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতক জাতিকারা প্রবল মেধাবী হন। এঁদের মধ্যে নানান ধরনের গুণ থাকে। এঁরা খুবই পরিশ্রমীও হন। তবে এঁদের পিছিয়ে পড়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। এঁরা মূলত, নিজের কাজ ছেড়ে অন্যের কাজের দিকে ঝুঁকে পড়েন। আর তার জন্যই এঁরা বহু ক্ষেত্রে এগিয়ে গিয়েও বিভিন্ন ধরনের ব্যর্থতার মুখে পড়ে যান। শুধু তাই নয়, এঁরা আবেগপ্রবণ হওয়ায়, নিজের কেরিয়ারে রীতিমতো বেগ পেতে হয় এঁদের। এঁদের সঙ্গে এমন কাউকে থাকতে হয় যিনি কর্কট রাশির জাতক বা জাতিকাকে তাঁর লক্ষ্যের সঙ্গে পরিচিত করতে পারেন। এই অনুপ্রেরণাতেই সম্পন্ন হয় তাঁদের লক্ষ্য।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতকরা ছোট থেকেই মেধাবী হন। বিভিন্ন বিষয়ে এঁদের গুণ প্রবল। শুধুই যে পড়াশোনা তা নয়, অন্যান্য কাজে এঁদের কর্মনিপুণতা বহুজনবিদিত। এদিকে, কোনও মতেই এঁরা পরিশ্রমী হয়েও নির্দিষ্ট লক্ষ্যে এঁরা পৌঁছতে পারেন না। মূলত, এঁরা অল্পেতেই নিরাশা আর অবসাদের মধ্যে চলে যান, তার ফলেই ঘটে যায় সমস্যা। সেই নিরাশা থেকে এঁদের সরিয়ে আনতে বহু বেগ পেতে হয় মানুষকে। তাই নিরাশা আর অসবাদ কাটালেই এঁরা সাফল্যের শৃঙ্গ ছুঁয়ে নিতে পারবেন।

মীন

মীন

প্রবল ক্ষুরধার বুদ্ধির মালিক মীন রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক বা জাতিকারা রীতিমতো প্রবল মেধার অধিকারী। তবে অন্যের কথায় কান দিতেই এঁরা কেরিয়ারে নিজের লক্ষ্য থেকে সরে যান। ফলে এঁদের সঙ্গে সর্বদা কেউ রাস্তা দেখানোর মতো কাউকে থাকতে হবে। আর তাতেই আসবে সাফল্য। নিজের লক্ষ্য পূরণের জন্য এমন কাজ করার বার্তা দিয়েছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+