এই চার রাশির জাতক জাতিকাদের দাপুটে ব্যক্তিত্ব ঈর্ষণীয়! জানুন কী কী গুণ রয়েছে এঁদের

এই চার রাশির জাতক জাতিকাদের দাপুটে ব্যক্তিত্ব ঈর্ষণীয়! জানুন কী কী গুণ রয়েছে এঁদের

মেজাজ ধরে রেখে সকলকে নিজের বশবর্তী করে তোলা সহজ কাজ নয়। কারোর ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েই তাঁর দিকে অন্যান্যরা এগিয়ে যান। তবে এমন তাক লাগানো ব্যক্তিত্ব পাওয়াও বেশ কঠিন কাজ। উল্লেখ্য, কোনও কোনও ব্যক্তিত্ব এমন রয়েছেন, যাঁরা কোথাও পদার্পণ করলেই বাকিরা হতভম্ব হয়ে যান। এঁদের ব্যক্তিত্বই শেষ কথা বলে মনে করা হয় আশপাশের মানুষের কাছে। তবে, মেজাজে চলা এই ব্যক্তিত্ব প্রাপ্তিও নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বলছে রাশিফল। জ্যোতি, মতে ৪ টি এমন রাশি রয়েছে, যাঁদের ব্যক্তিত্ব বাকিদের কার্যত বর্ণহীন করে দেয়। দেখে নেওয়া যাক, এমন ব্যক্তিত্ব কারা।

মেষ

মেষ

আত্মবিশ্বাসে ভরপুর থাকেন মেষ রাশির জাতক জাতিকারা। এঁদের মতো সাহসী ও নির্ভীক মানুষ খুবই কম পাওয়া যায়। মনে করা হয়, মেষ রাশির জাতক জাতিকাদের নেতৃত্বের ক্ষমতা যা রয়েছে তা অন্য কারোর মধ্যে নেই।
ফলে সহজেই এঁরা 'ফলোয়ার' বা ভক্ত সংখ্যা বানিয়ে ফেলে। খুব সহজে মানুষের মনে জায়গা করে নিতে পারে এঁরা। ফলে খুব সহজেই এঁরা প্রভাবিত হতে পারেন বলে মনে করা হয়। এছাড়াও বুক চিতিয়ে সমস্যা সমাধানের যে মানসিকতা রয়েছে এঁদের মধ্যে, তা ভীষণভাবে অন্যকে এঁদের দিকে আকর্ষণ করে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও 'শিষ্য' কে ঠিক চিনে নিতে পারেন। এই রাশির জাতক জাতিকারা যেখানেই যান,সেখানেই 'ফ্যান' হয়ে যান কেউ না কেউ। অন্যান্যরা যে পথে হাঁটেন, এঁরা তার থেকে আলাদা হন। আর সেই কারণেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা । আর সেই 'অন্য' রকমের মেজাজের জন্যই বৃশ্চিক রাশির জাতক জতিকাদের প্রতি অন্যান্য সকলেরই আকৃষ্ট হন। ফলে সহজেই এঁদের ব্যক্তিত্বের প্রতি অনেকেরই প্রবল আকর্ষণ থাকে।

কর্কট

কর্কট

যা স্থির করে ফেলেন একবার কর্কট রাশির ব্যক্তিরা তার থেকে এঁদের কেউ সরিয়ে দিতে পারেন না। ফলে কর্কট রাশির ব্যক্তিত্বদের সহজে হার মানানো কঠিন। কথা একবার দিলে এঁরা কথা রাখতে জানেন। সেই কারণেই কর্কট রাশির জাতক জাতিকাদের ভক্তের সংখ্যা প্রবল। অনেকেই এঁদের দ্বারা উপকৃত হন। ফলে এঁদের প্রতি সহজেই অনেকেই আকৃষ্ট হয়ে যান। আর সেই থেকেই এঁদের ভক্ত সংখ্যার কমতি হয় না। ফলে কর্কট রাশির মানুষরা যেখানেই যান,সেখানেই তাঁদের ভক্ত সংখ্যা থাকে। আর এর দ্বারাই এঁরা সহজে আরও আকর্ষণের কেন্দ্রে চলে আসেন।

সিংহ

সিংহ

নামেই যখন রাশিতে 'সিংহ' রয়েছে, তখন, বুঝতেই হবে যে সিংহ চালে এই রাশির জাতক জাতিকারা নিজের মতো করে চলেন। ফলে এঁদের সাহসী চাল, নির্ভীক মানুসিকতা, আর অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করার যে বৈশিষ্ট রয়েছে চরিত্রে তাতেই অনেকে, এঁদের প্রতি আকৃষ্ট হন। অনেকে এঁদের ব্যক্তিত্বকে কপি করার জন্যও বসে থাকেন। সেই জায়গা থেকে , সিংহ রাশির জাতক জাতিকাদের চাল,চলনে বহু ভক্ত সমারোহ হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+