ফ্লার্ট করেই প্রেমিকার মন মজিয়ে ফেলেন এই ৫ রাশির জাতকরা! জ্যোতিষমতে তালিকা একনজরে
ফ্লার্ট করেই প্রেমিকার মন মজিয়ে ফেলেন এই ৫ রাশির জাতকরা! জ্যোতিষমতে তালিকা একনজরে
রাশিফলের ১২ টি রাশির মধ্যে প্রতি রাশির থেকে অন্য রাশির গুণাগুণ আলাদা হয়। প্রত্যেকটি রাশির জাতকদের মধ্যে কিছু আলাদা আলাদা গুণ থাকে। এই গুণাগুণ অনুযায়ী বিভিন্ন বৈশিষ্টের অধিকারী হন এই বিভিন্ন রাশির জাতক জাতিকারা। পশ্চিমী জ্যোতিষ মত অনুযায়ী জন্ম তারিখ মেনে ধরে নেওয়া হয় একজন ব্যক্তির রাশি। তবে তার থেকে আলাদা ভারতের শাাস্ত্রীয় জ্যোতিষ। আর সেই রাশিফল অনুযায়ী দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাকরা শুধুমাত্র ফ্লার্ট করেই প্রেমে মশগুল করে দিতে পারেন তাঁদের প্রেমিকাদের। দেখে নেওয়া যাক রাশিগুলির বৈশিষ্ট।

মেষ
মেষ রাশির জাতক জাতিকারা ফ্লার্ট করতে ওস্তাদ হন! এমনই মত বহু শাস্ত্রজ্ঞের। তবে এই রাশির পুরুষরা প্রেমে পড়লে কার্যত প্রমিকে প্রেমের জোয়ারে বুঁদ করে রাখে পারদর্শী। আর তার হাতিয়ার হল ফ্লার্ট। ১২ রাশির বিচারে মেষ রাশির জাতক জাতিকারা সবচেয়ে ভালো ফ্লার্ট করতে পারে। মনে করা হয়, মেষ রাশির জাতকরা কথার কায়দায় প্রেমিকার মন ভুলিয়ে দিলেও, প্রেমের ক্ষেত্রে এঁরা খুবই সিরিয়াস। খুব ভাবনা চিন্তা করে তবেই এঁরা প্রেমে পড়েন।

মিথুন
কথায় জাদুতে সঙ্গীনির মন মজিয়ে দিতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। এঁদের ব্যক্তিত্ব ব্যাপক আকর্ষণীয়। আর সেই ব্যক্তিত্বের বলেই এঁরা পছন্দের মানুষটিকে সহজে নিজের দিকে আকর্ষণ করে নিতে পারেন। এঁরা প্রেমের ক্ষেত্রে খুবই আস্থাশীল। প্রেমিকার বিশ্বাস ভঙ্গে এঁদের কোনও মতেই আসক্তি নেই! ফলে প্রেমিকার মনও বিশ্বাস জয় করতে এঁরা সর্বদাই নিবেদিত প্রাণ। শাস্ত্র বলছে, এই রাশির জাতকরা প্রেমে একবার পড়লে তা থেকে মুখ ফেরান না।

সিংহ
সহজে কাউকে কাছে পেতে গেলে টিপস নিতে হবে সিংহ রাশির জাতকদের থেকে! শাস্ত্র মতে এঁরা অত্যন্ত সুন্দর কথার ছলে নিজের পছন্দের মানুষকে কাছের মানুষ করে নিতে পারেন । এঁরা সৌন্দর্যের পূজারী। সুন্দরী মহিলাদের প্রতি এঁরা আকৃষ্ট হয়ে পড়েন সহজে। এরপর নিজেদের মতো করে সেই মহিলার সঙ্গে এঁরা ফ্লার্টে মগ্ন হয়ে যান। এমনই মত বিভিন্ন শাস্ত্রজ্ঞের।

কন্যা
প্রেমের বিষয়ে কন্যা রাশির জাতকরা ঠিক কী চান, তা বুঝতে নিতে হয় ধীরে ধীরে। এমনই টিপস দিচ্ছেন বহু জ্যোতিষবিদ। কন্যা রাশির ছেলেদের বোঝা খুবই শক্ত বলে তাঁদের মত। কোনও সিরিয়াস সম্পর্কের দিকে এঁরা এগিয়ে গেলেই তখনই এঁরা ফ্লার্ট শুরু করেন। শাস্ত্র মতে যদি আপনার পার্টনার কন্য়া রাশির জাতক হন, তাহলে আপনি ভাগ্যশালী। কারণ এই রাশির জাতক জাতিকারা প্রেমের ওপর আস্থাশীল। আর তার জন্যই সঙ্গীর মন জয়ে ফ্লার্টের আশ্রয় নেন।

তুলা
খুব চট জলদিই প্রেমে পড়ে যেতে পারেন তুলা রাশির জাতকরা। সহজেই কারোর প্রেমে পড়ে যান এঁরা। কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেলেই ফ্লার্টেই কার্যত প্রেম জমিয়ে ক্ষীর করে ফেলেন এঁরা ! এই বক্তব্য রাশিফলের।












Click it and Unblock the Notifications