দাপুটে নেতা হওয়ার ক্ষমতা রয়েছে এই ৫ রাশির জাতক জাতিকাদের মধ্যে
দাপুটে নেতা হওয়ার ক্ষমতা রয়েছে এই ৫ রাশির জাতক জাতিকাদের মধ্যে
মানুষের মধ্যে সুনাম গড়ে তোলার ইচ্ছা বহুজনেরই থাকে। সমাজের জন্য় কাজ বা খ্যাতি কুড়িয়ে নিতে অনেকেই চান। আর ধীরে ধীরে তাঁর কাজের মধ্যে দিয়ে সেই ব্যক্তি যখন সকলের মধ্যে পরিচিতি পান, তখন তা রীতিমতো ঈর্ষণীয় হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দেখা যাক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন কোন রাশির ব্যক্তিত্বরা নেতা হওয়ার ক্ষমতা ধরে রাখেন।

বৃষ
এই রাশির জাতকরা একা এগিয়ে চলার থেকে বেশি সকলকে নিয়ে এগিয়ে চলতে ভালোবাসেন। বিভিন্ন দিকে বিবাদ, ঝগড়া মেটাতে এই লোকজনরাই এগিয়ে আসতে পছন্দ করেন। তা মিটিয়ে দেন। ফলে সহজেই এঁরা মানুষের মধ্যে জনপ্রিয়তা পান। একজন নেতা হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার এই জাতির জাতক জাতিকাদের মধ্যে তার সবই থাকে।

কর্কট রাশি
বৃশ্চিক রাশির জাতিকারা খুব ভাল মানের নেত্রী হন। এঁদের মধ্যে জননেত্রী হওয়ার ক্ষমতা থাকে। কারোর ভালো করার জন্য এঁরা কখনওই পিছিয়ে থাকনে না। অন্যের যত্ন নিতে এঁরা খুবই সচেষ্ট হন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা খুবই মিশুকে হন। মানুষের মধ্যে এঁরা সহজেই মিশে যেতে পারেন। এঁদেরও বিভিন্ন গুণের জন্য মানুষ ভালোবাসে। এই রাশির জাতক জাতিকারা যে সমস্ত লোকজনের সঙ্গে মেলামেশা করেন, তাঁরা সকলেই এঁদের ফ্যান হয়ে যান।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুবই ক্ষমতা সম্পন্ন ব্যাক্তিত্বের অধিকারী হন। নিজের কথা দাপটে বলতে পছন্দ করেন এঁরা। এঁদের আকর্ষণীয় ব্যক্তিত্বকে সমীহ করে চলতে অনেকেই পছন্দ করেন। আর সেই জায়গা থেকে এই রাশির জাতক জাতিকারা শ্রেষ্ঠ নেতা হতে পারেন।

কুম্ভ
খুবই মিশুকে ও সমাজিকতা ধরে রাখতে পছন্দ করেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। অন্যের সেবা করতে এঁরা খুবই পছন্দ করেন। এঁরা সৎ ভাবে কাজ করতে পছন্দ করেন। যা করতে উদ্যত হন , তা সৎভাবে করেন।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications