স্বামী হিসাবে সেরা এই পাঁচ রাশি, দেখে নিন আপনার জীবন সঙ্গিনী এই তালিকায় আছেন কিনা

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাশির বিচারে কোনও ব্যক্তির স্বভাব ও তাঁর আচরণের বিষয়ে জানা যেতে পারে। মোট ১২টি রাশি রয়েছে এবং প্রত্যেকের আলাদা আলালা স্বামী গ্রহ থাকে, যার ওপর তাঁর ব্যবহার নির্ভর করে। এখানে আমরা জানব বিশেষ ৫ রাশির বিষয়ে যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সবচেয়ে ভালো স্বামী হতে পারেন। এঁরা নিজেদের স্ত্রীদের নিয়ে খুবই যত্নশীল হন এবং স্ত্রীদের ছোটখাটো দরকারও এঁরা পূরণ করে ফেলেন।

কর্কট রাশি

কর্কট রাশি

জ্যোতিষ অনুযায়ী এই রাশির ছেলেরা সবচেয়ে ভালো স্বামী হিসাবে বিবেচিত হন। এঁদের মধ্যে পারফেক্ট স্বামী হওয়ার সব গুণ থাকে। এঁরা নিজেদের প্রতিশ্রুতি থেকে পিথু হটেন না। এঁরা নিজেদের ভালোবাসার প্রতি খুব বিশ্বস্ত হন। যদি এঁরা কারোর সঙ্গে সম্পর্কে জড়ান তবে দীর্ঘ সময় ধরে সেই সম্পর্ক টিকিয়ে রাখেন। প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার পরই এঁরা দম নেন। এঁদের সঙ্গীনি সবসময়ই খুব খুশি থাকে।

তুলা

তুলা

এই রাশির ছেলেরা খুবই রোম্যান্টিক ও যত্নবান হন। এঁরা নিজেদের সঙ্গীনির চিন্তা-ভাবনাকে কদর করেন এবং তাঁকে খুশি করার জন্য সম্ভাব্য চেষ্টা করেন। এঁরা নিজেদের প্রেমিকাদের শিশুদের মতো খেয়াল রাখেন এবং তাঁকে ছোটখাটো সারপ্রাইজ দিয়ে থাকেন। এঁদের মজা করার স্বভাব দারুণ হয়। এই রাশির ছেলেদের মধ্যে সবচেয়ে বড় গুণ বিশ্বাসযোগ্যতা ও প্রতিশ্রুতিবান হন যে কারণে এই রাশির ছেলেরা খুব ভালো জীবন সঙ্গিনী প্রমাণিত হন।

বৃশ্চিক

বৃশ্চিক

এই রাশির ছেলেরা খুবই বুদ্ধিমান ও উদার মনের হন। এঁদের জন্য ভালোবাসা সবার ঊর্ধ্বে থাকে। এঁরা নিজেদের সঙ্গিনীকে খুশি রাখতে যে কোনও কাজ করতে পারেন। এঁরা খুবই যত্নশীল হন। এঁরা নিজেদের স্ত্রী বা প্রেমিকার মনের কথা না বলাতেই বুঝে যান। এঁরা এঁদের সব ছোটখাটো দরকারের প্রয়োজনীয়তা মেটান এবং তাঁদের সব ধরনের সুখ দেওয়ার চেষ্টা করেন।

মীন

মীন

স্বামী হিসেবে নিজেদের ভূমিকার প্রতি অত্যন্ত সচেতন মীন রাশির জাতকরা। স্ত্রীর প্রতি এঁরা অত্যন্ত যত্নশীল। মীন রাশির জাতক পুরুষদের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল। সেই কারণে নিজেদের আর্থিক পরিস্থিতিও শক্তপোক্ত করে রাখতে পারেন এঁরা। স্বামী মীন রাশির জাতক হলে তাঁর কাছে একজন মেয়ে সবসময়ই সুখী ও নিরাপদে থাকবেন। শুধু নিরাপত্তা ও দায়িত্ব পালন নয়, স্ত্রীর প্রতি এঁরা যথেষ্ট রোম্যান্টিক।

 ধনু

ধনু

স্ত্রীর প্রতি বিশেষ যত্ন নিতে সবকিছু করতে রাজি থাকেন ধনু রাশির জাতক পুরুষরা। এরা যথেষ্ট রোম্যান্টিক প্রকৃতির হন এবং স্ত্রীর খেয়াল রাখেন। স্ত্রীকে নানা ভাবে মুগ্ধ করার জন্য নিত্য নতুন আইডিয়া বের করেন এঁরা। হাসি গল্প মজায় সব সময় স্ত্রীকে ভরিয়ে রাখেন ধনু রাশির জাতকরা। এঁরা স্ত্রীর প্রতি বিশ্বাসী এবং সম্পর্কে স্থিতি পছন্দ করেন। তাই ধনু রাশির পুরুষ জীবনে এলে তাঁর হাত শক্ত করে ধরে রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+