এই পাঁচ রাশির জাতকরা অজান্তে কটূকথা বলে ডেকে আনেন নিজেদের বিপদ! জ্যোতিষমতে দেখে নেওয়া যাক তালিকা

যাঁদের কথা সুমিষ্ট নয়, তাঁদের সঙ্গে কথা বলতে অনেকেই ভয় পান। আবার বলা হয়, সত্যি কথা কটূ হলেও যাঁরা সরাসরি বলে দেন তাঁদের চেয়ে পরিষ্কার মন এজগতে আর নেই! তবে বহু রাশির জাতক জাতিকারাই মুখের ওপর কটূ কথা বলে অন্যের বিরাগভাজন হন। এমন ৫ রাশির জাতক জাতিকাদের সন্ধান দিয়েছে জ্যোতিষশাস্ত্র। একনজরে দেখে নেওয়া যাক এমন কয়েকটি রাশিকে।

মেষ

মেষ

জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়, মেষ রাশির জাতক জাতিকারা কথা বলার সময় খেয়াল রাখতে পারেন না যে তাঁরা কী বলছেন? তাঁদের কথা শুনে অনেকেই বিরাগভাজন হন। অন্যের সঙ্গে কথা বলার সময় এঁরা বিভিন্নভাবে কটূ কথা বলে থাকেন। আ র তারফলেই কথার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর সেই কঠোর শব্দ শুনেই অভিমানী হয়ে ওঠেন সামনে থাকা ব্যক্তিটি। মেষ রাশির জাতক জাতিকারা একবার রেগে গেলে সামনে থাকা মানুষটির রক্ষে নেই! তবে এইভাবে রাগের মাথায় বহু জায়গায় কটূ কথা বলে বহু সময়ই পরিচিতিদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন মেষ রাশির জাতকরা। ফলে আসতে আসতে এঁদের কাছ থেকে বহু মানুষই দূরে চলে যান।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশি যাঁদের রয়েছে, তাঁরা মূলত অত্যন্ত ভদ্র স্বভাবের হন। তবে একবার এঁদের মাথা গরম হলে আর রক্ষে নেই! কার্যত তখন সামনে বসে থাকা মানুষটিকে চরম অপমান করতে এঁরা ছাড়েন না। অত্যন্ত কড়া শব্দ বলে এঁরা অপমান করে দিতে পারেন যে কাউকে। তবে তাতে যে তাঁদেরই বিপদ বাড়বে, তা নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই এই রাশির জাতকদের। রাগের সময় মূলত এই রাশির জাতক জাতিকারা নিজের মাথা ঠিক রাখতে পারেন না। ফলে কথা কাটাকাটি শুরু হলে তা র গতি কোনদিকে যেতে শুরু করেছে তা ঠাওরে ওঠার আগেই রীতিমতো থমকে যান বৃষ রাশির জাতকরা। এই রাশির জাতকদের মনে রাগের সময় কী চলতে থাকে, তা নিয়ে বহু সময় বোঝা যায় না। ফলে বিভিন্ন ক্ষেত্রে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিাকারা সেভাবে খুব একটা পরিপক্ক হন না কথা বলার ক্ষেত্রে। ফলে কখন এঁরা কী বলে ফেলেন তার ঠিক থাকে না অনেক সময়ই। খুব ছোট ছোট কথায় এঁরা প্রবল রাগ প্রকাশ করে কটূ কথা বলে ফেলেন। আর তাতেই ঘটে বিপত্তি। পরিণত মানসিকতার ক্ষেত্রে মথুন রাশির জাতক জাতিকারা একটু পিছিয়ে পড়েন। এমনই মত জ্যোতিষবিদদের। এই মত অনুযায়ী,মিথুন রাশির জাতক জাতিকারা রাগের বশে আচরণগত দিক থেকে পিছিয়ে পড়েন। ফলে ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এঁরা ভুল বশত বহু সমস্যায় পড়েন।

বৃশ্চিক

বৃশ্চিক

জ্যোতিষশাস্ত্র মতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বভাবে অত্যন্ত হিংসুটে হয়। এঁরা খনিকটা ঈর্ষাপরায়ণতার শিকার বলে অনেক জ্যোতিষবিদের মত। যার জন্য এঁদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় অনেকের। ফলে সমস্যা সেখান থেকেই জন্ম নেয়। রাগের বশে এই রাশির জাতক জাতিকারা সামনে থাকা মানুষের প্রতি কার্যত মানসিক দংশনের উদ্দেশ্য নিয়ে কথা বলতে থাকেন। এমনই মত জ্যোতিষিদের। ফলে সেই পরিস্থিতিতে সমস্যা হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিভিন্ন সময়ে কটূ কথা বলে অনেকের শত্রু হয়ে ওঠেন অজান্তে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের রাগ ও দুঃখ অন্যদের থেকে আলাদা। ফলে এঁদের রাগ প্রকাশের ধরণও আলাদা। এর জেরেই ধনু রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়েন। নিজের জেদে বহু চেষ্টায় কার্যত টিকে থাকেন ধনু রাশির জাতক জাতিকারা। আর জেদের বসে এঁরা বিভিন্ন সময় রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ধনু রাশির জাতক জাতিকারা নিজের ক্ষোভের বশে বহু ধরনের বিপত্তি ঘটিয়ে ফেলেন। আপাতভাবে অত্যন্ত শান্ত, ভদ্র স্বভাবের ধনু রাশির জাতক জাতিকারা কেবল রাগের সময়ই কার্যত অপরিচিত ব্যক্তি হয়ে যান।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+