এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের নাটকীয় ভাবভঙ্গি ধাঁধা লাগিয়ে দিতে পারে সহজেই! জানুন রাশিফলে এঁদের গুণাগুণ
এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের নাটকীয় ভাবভঙ্গি ধাঁধা লাগিয়ে দিতে পারে সহজেই! জানুন রাশিফলে এঁদের গুণাগুণ
ঘটনা ছোট্ট। তবে তাকে বড় করে দেখানোর ক্ষমতা সকলের থাকে না! তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, এই বিশেষ ক্ষমতা নাকি পাঁচটি রাশির জাতক জাতিাদের মধ্যে প্রবলভাবে থাকে। কোনও ঘটনা ঘটলে তাতে অতিব মাত্রায় প্রতিক্রিয়া যোগ করে মুহূর্তে মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা। একনজরে দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই গুণ থাকে। কীভাবেই বা এমনটা তাঁরা করেন, দেখে নেওয়া যাক জ্যোতিষ মতে।

মিথুন
মিথুন রাশির চালিকা শক্তি বুধ। আর বুধের বশবর্তী হয়ে মিথুন রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকারা কথা বলতে, বা সংযোগ রক্ষা করতে ভালোবাসেন। আর তাড়াতাড়ি বেশি কথা বলার ফলে ছোট্ট জিনিসকে বড় করে দেখানোর প্রবণতা নাকি মিথুন রাশির জাতকদের মধ্যে বেশি থাকে। বলছে জ্যোতিষ মত। কোনও কথা বলতে থাকলে, মিথুন রাশির জাতক জাতিকাদের সহজে মুখ বন্ধ রাখা যায় না।

সিংহ
কোনও ঘটনা ঘটে গিয়েছে , সেখানে পুরনো কোনও প্রেক্ষাপট দিয়ে গোটা ঘটনাকে বর্ণনা করায় কার্যত সেরার সেরা তকমা পান সিংহ রাশির জাতকরা! এঁরা কোনও ঘটনাকে টেনে নিয়ে পুরোন ঘটনা বা তার ইতিহাস , ঘটনার পাত্রপাত্রীর ইতিহাস টেনে নিয়ে সমস্তটা বড় করে বর্ণনা করতে পারেন। এই মত বহু জ্যোতিষবিদের। সহজে মানুষের নজর কাড়তে ভালোবাসেন এই রাশির জাতক জাতিকারা। আর তাই কোনও ঘটনার বর্ণনায় কার্যত এঁরা ১০০ শতাংশ সেরা!

তুলা
তুলা রাশির জাতক জাতিকাদের বিলাস আর আলস্য দুইই ভীষণ পছন্দের। সমস্ত ব্যাপারটার মধ্যে যদি বিলাসিতা ও অতিব নাটকীয় বিষয় থাকে, তাহলে তা মন মজিয়ে দেয় তুলা রাশির, বলছেন জ্যোতিষবিদরা। তাঁদের মতে, ছোট্ট জিনিস বা কোনও সাধারণ জিনিসের মধ্যে কটা সৌন্দর্য লুকিয়ে রয়েছে, তা বর্ণনা করতে গিয়ে তার পরতে পরতে লেগে থাকা পুঙ্খাণুপুঙ্খ বিষয়গুলিকে তুলে ধরেন তুলা রাশির জাতক জাতিকারা।

ধনু
ধনু রাশির জাতক জাতিকাদের রাগ হলে বা অভিমান হলে, তাঁদের থেকে খারাপ রূপ কারোর হতে পারে না! এই দাবি জ্যোতিষবিদদের। আর অভিমান হলেই শুরু হয় এঁদের অতিনাটকিয়তা। ছোট্ট রাগকে যতক্ষণা পর্যন্ত এঁরা বড় করে তুলে ধরছেন,ততক্ষণ এঁদের শান্তি নেই। এই প্রবণতা প্রবলভাবে দেখা যায় ধনু রাশির মধ্যে।

মীন
আকাশকুসুম দুনিয়ায় থাকতে ভালো বাসেন ধনু রাশির জাতক জাতিকারা। বাস্তব জীবনের অত্যন্ত ক্ষুদ্র ঘটনাকেও এঁরা বড় করে দেখাতে পছনদ করেন। মূল ঘটনার সমস্তটার মধ্যে স্বপ্নসুন্দর সৌন্দর্যের মিশ্রণ ঘটিয়ে তাঁকে
একেবারে রূপকথার বিষয় করে যতক্ষণ না এঁরা তুলে ধরতে পারছেন, ততক্ষণ এঁরা হাল ছাড়েন না। খুবই সাহিত্যপ্রবণ , বা কাব্যিক ভাবনা চিন্তা এঁদের মধ্যে থাকে। আর তা থেকেই আকাশকুসুম ভাবনার সঙ্গে বাস্তব মিলিয়ে এঁরা ঘটনার বিবরণ পেশ করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications