সূর্যাস্তের পর এই কাজগুলি ভুলেও করবেন না, পড়ে যেতে পারেন বড় বিপদে
সূর্যাস্তের পর এই কাজগুলি ভুলেও করবেন না, পড়ে যেতে পারেন বড় বিপদে
দৈনন্দিন জীবনে এমন বহু ঘটনা রয়েছে যা অজান্তেই করে থাকি আমরা। তবে শাস্ত্র মতে সেই সমস্ত ঘটনা ফেলতে পারে বিপরীত প্রভাব। বহু অভ্যাস যা আমাদের অজান্তেই হয়ে থাকে, তা আমাদের খারাপের দিকে এগিয়ে নিয়ে যায় বলে দাবি করছে শাস্ত্র। শাস্ত্র বলছে , সূর্যাস্তের পর এমন কিছু কাজ রয়েছে যা না করলেই জীবনে আসে মঙ্গল। দেখে নেওয়া যাক কিছু টিপস।

সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে..
সাধারণত সন্ধ্যে বেলায় তুলসী মঞ্চে শাঁখ বাজিয়ে পুজোপাঠের রীতি প্রচলিত রয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে,এই পুজোপাঠ ঠিক সূর্যাস্তের আগে করা উচিত। কারণ তুলসী গাছকে সূর্যাস্তের পর ছোঁয়া বারণ রয়েছে শাস্ত্র মতে। এতে দেবী লক্ষী রুষ্ট হন।

দান করা যাবে না
সূর্যাস্তের পর কাউকে কিছু দান করা উচিত নয়। এমনই মত শাস্ত্রজ্ঞদের। বিশেষত সূর্যাস্তের পর দই কাউকে দিতে নেই। এতে ঘরের সুখ সমৃদ্ধি নাশ হয় বলে জানা যায়।

শোবার সময়
সূর্যাস্তের পর বা সূর্যাস্তের মুহূর্তে শুয়ে না পড়ার বার্তা দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা । বলা হয়, এই সময় শুয়ে পড়লে তা শরীরে খারাপ প্রবাব ফেলে। এমনকি সূর্যাস্তের পর পর্যন্ত শুয়ে থাকলে অর্থ সম্পত্তির হানি হয়। এমনও বক্তব্য জানান শাস্ত্রবিদরা।

ঘর ঝাড়ু দেওয়ার সময়
শাস্ত্র মতে সূর্যাস্তের পর বাড়িতে ঝাড়ু পোছা করা উচিত নয়। এমনকি শাস্ত্র মতে, সূর্যাস্তের পর ঝাড়ু দিয়ে কোনও কিছু ধুলো ঝাড়াও ঠিক নয়। এতে গৃহস্তের সুখ , স্বাচ্ছ্বন্দ্য়ে গ্রহণ লাগে বলে মনে করা হয়।

সূর্যাস্তের পর চুল কাটা কি উচিত?
শাস্ত্র মতে সূর্যাস্তের পর চুল কাটা উচিত নয়। এই ঘটনায় জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে বহুজনের ধন সম্পত্তির হানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।












Click it and Unblock the Notifications