সূর্যাস্তের পর এই পাঁচ জিনিস কখনও দান করা উচিত নয়, বাড়িতে অর্থ সঙ্কট দেখা দেয়
সূর্যাস্তের পর এই পাঁচ জিনিস কখনও দান করা উচিত নয়
জ্যোতিষীরা মনে করেন যে বাস্তু শাস্ত্র কোনো না কোনওভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। বাস্তু শাস্ত্র অনুসারে কোনও কাজ করার সময় আর কোন জিনিস রাখার জন্য একটি নির্ধিত দিশা হওয়া প্রয়োজন। যদি আপনি সময় অনুসারে কোনও কাজ করেন তবে দেখবেন তা আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে। হিন্দু ধর্মে দান করাকে খুবই মাহাত্ম্য দেওযা হয়। প্রত্যেক শুভ কাজে দান অবশ্যই করা হয়ে থাকে, মানা হয় যে দান করলে আপনি পুণ্য অর্জন করেন। কিন্তু বাস্তু শাস্ত্রে খুব কঠোরভাবে সূর্যাস্তের পর কোনও কিছু দান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সাধারণত, দিনের যে কোনও সময়, সকাল থেকে বিকেল পর্যন্ত (সূর্যাস্তের আগে) দান করতে পারেন। কিন্তু সূর্যাস্তের পর কোনও কিছু দান করলে বা প্রতিবেশীদের কিছু দিলে মা লক্ষ্মী রেগে যান। এর সঙ্গে আর্থিক অভাব চলে আসে। তাই জেনে নিন বাস্তু শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কোন কোন জিনিস দান করা অনুচিত।

দুধ
দুধকে ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কারক বিবেচনা করা হয়। এর সঙ্গে দুধ ভগবান সূর্য ও চাঁদের সঙ্গেও সম্পর্কিত। বাস্তু শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর দুধ দান করলে অর্থহানি হয়।

টাকা–পয়সা দান করা
বাস্তু শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর অর্থের লেন-দেন না করাই শ্রেয়। এতে বাড়িতে আর্থিক সমস্যার সৃষ্টি হয়। ঘরের অভাব-অনটন বাড়ে। যার কারণে সমস্যার সৃষ্টি হতে এক মিনিটও সময় নেয় না।

পেঁয়াজ ও রসুন
বাস্তু শাস্ত্র মতে সূর্যাস্তের পর পেঁয়াজ ও রসুন দান করলে বাড়িতে নেতিবাচকতা আসে কারণ পেঁয়াজ ও রসুনের সঙ্গে কেতু গ্রহের সম্পর্ক রয়েছে। এই কারণে সন্ধ্যার সময় কোনও প্রতিবেশীকে পেঁয়াজ ও রসুন দান করবেন না।

হলুদ
হলুদকে বৃহস্পতি গ্রহের প্রতীক হিসাবে মানা হয়। বাস্তু শাস্ত্র মনে সূর্যাস্তের পর হলুদ দান করলে জন্মছকে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে, যে কারণে ব্যক্তির সামনে আর্থিক সমস্যার সৃষ্টি হয়। এই জন্য সন্ধ্যার সময় হলুদের দান এড়িয়ে চলুন।

দই
সন্ধ্যার সময় কাউকে যদি দই দান করা হয় তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। এইজন্য বাস্তু মতে সূর্যাস্তের পর কখনও কাউকে দই দান করা উচিত নয়।












Click it and Unblock the Notifications