২০১৮-র শুরুতেই এমনকিছু দিন, যেগুলি আপনার পক্ষে মঙ্গলের, জেনে নিন
মঙ্গল শব্দটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই মঙ্গলময় দিনে যে কোনও শুভকাজ করলে তা শুধু নিজের জন্য নয় পরিবারের সকলের পক্ষেও ভালো।
এমনকিছু দিন যা ২০১৮-র শুরুতেই আনছে মঙ্গলময় জীবনের বার্তা। প্রত্যেক মানুষই চান তাঁদের শুভকর্মগুলি যেন এই মঙ্গল বা শুভদিনে হয়। দেখা যাচ্ছে নতুন বছরের শুরুতেই রয়েছে এমন কিছু দিন যা যথেষ্টই মঙ্গলের।
আসলে মঙ্গল শব্দটি মানুষের জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িত যে সাধারণ গৃহস্থদের অধিকাংশই এটাকে অবজ্ঞা করতে পারেন না। তাঁদের স্থীর বিশ্বাস এই মঙ্গলময় দিনে যে কোনও শুভকাজ করলে তা শুধু নিজের জন্য নয় পরিবারের সকলের পক্ষেও ভালো।

সরস্বতী আরাধনা
এই দিনটি বাঙালিদের জীবনে কি বার্তা বহন করে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাঙালিদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ। এবার ২২ জানুয়ারি পড়েছে সরস্বতী পঞ্চমী। পঞ্চমী তিথি শুরু হবে ২১ জানুয়ারির বিকেল ৩.৩৩টায়। আর তিথি শেষ হবে ২২ জানুয়ারির ৪.২৪টায়। বসন্ত পঞ্চমী পুজো শুরু হবে ২২ জানুয়ারি সকাল ৬.২২টা এবং শেষ হবে ১১.৪৮টা-য়।

২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এই দিনটি যে কোনও ধরনের শুভ কাজের পক্ষে আদর্শ, এই দিনটি রোহিনি ও মৃগশিরষা নবমী ও দশমীর দিন।

১ মার্চ, ২০১৮
এই দিন মাঘ পূর্ণিমা। মঙ্গল মুহূর্তের সূচনা হবে রাত ৯.০৭টা-য় এবং শেষ হবে রাত ১.১৫টা-য়। সুতরাং শুভ কাজ করার পক্ষে এই নির্ঘণ্ট খুবই ভালো।

৫মার্চ, ২০১৮
স্বাতী চতুর্থী ও পঞ্চমীর দিন এটি। রাত ৯.৪৮টা-য় শুরু হবে মঙ্গল মুহূর্ত। থাকবে পরের দিন সকাল ৬.০১ টা পর্যন্ত।

৬ মার্চ, ২০১৮
স্বাতী পঞ্চমীর দিন। শুভ কাজের পক্ষে আরও এক ভালো দিন। মঙ্গল মুহূর্তের সূচনা সকাল ৬.০১টা-য়। থাকবে সন্ধে ৭.১৬ টা পর্যন্ত।

৮ মার্চ, ২০১৮
অনুরাধা সপ্তমীর দিন এটি। মঙ্গল মুহূর্তের সূচনা এবং শেষ বিকেল ৪.১৭টা থেকে রাত ২.১৫ টা পর্যন্ত।

১০ মার্চ, ২০১৮
মুলা নবমী। মঙ্গল মুহূর্ত শুরু ১১.৪৩টা-য়। থাকবে রাত ৮.১৩টা পর্যন্ত।

১২ মার্চ, ২০১৮
উত্তরা আশোধা একাদশী-র দিন এটি। মঙ্গল মুহূর্ত শুরু দুপুর ১২.৪৩টা-য়। চলবে রাত ১০.০৯টা-য়।

১৪ এপ্রিল, ২০১৮
সংক্রান্তির দিন। বাঙালিরা এই দিনটি-কে প্রবলভাবে মানেন। সংক্রান্তি শুরু হবে সকাল ৮.২৭টা-য়।

১৫ এপ্রিল, ২০১৮
বাংলা নববর্ষ এই দিনে। পয়লা বৈশাখের এই দিনটি সারাদিন ধরেই থাকছে মঙ্গলমুহূর্ত। শুভ কাজের পক্ষে এই দিনটি অত্যন্ত শুভ।

১৯ এপ্রিল, ২০১৮
রোহিনী চতুর্দশী ও মৃগশীরষা পঞ্চমীর দিন। মঙ্গল মুহূর্তের সূচনা ভোর ৫.৫৬টা-য়। শেষ হবে দুপুর ১.৪৯টা-য়।

২৪ এপ্রিল, ২০১৮
মাঘ দশমী দিন বলা এটিকে। মঙ্গল মুহূর্তের সূচনা রাত ১১.১৬টায়। শেষ হবে ভোর ৫টা.৫৬টা-য়।

২৮ এপ্রিল, ২০১৮
হস্ত ত্রায়োদশী ও চতুর্দশী। মঙ্গল মুহূর্ত শুরু হবে ভোর ৫.৫৬টা-য়। শেষ হবে বিকেল ৩.২৩টা-য়।

৩০ এপ্রিল, ২০১৮
স্বাতী পূর্ণিমা এবং প্রতিপদ রয়েছে এই দিনে। মঙ্গল মুহূর্ত শুরু ভোর ৫.৫৬টা-য় এবং শেষ হবে বেলা ১১.৫৪টা-য়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications