ফেব্রুয়ারিতে এই বড় গ্রহদের গতিপথ পরিবর্তনে অর্থ, সম্মান বাড়বে কাদের
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত তার ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। ঠিক তেমনি ফেব্রুয়ারি মাসেও বড় অনেক গ্রহ তার ঘর বদল করবে। সেই তালিকায় নাম রয়েছে সূর্য, মঙ্গল, বুধ সহ আরও চারটি গ্রহের।
যার বিশেষ প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে। যেমন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৪ ফেব্রুয়ারি থেকে গ্রহদের ঘর পরিবর্তন শুরু হবে। আর এদিনই গুরু গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে।

- কোন গ্রহ কবে ঘর বদল করবে
১১ ফেব্রুয়ারি বুধ গ্রহ শনি রাশিতে প্রবেশ করবে। সূর্য গ্রহ তার ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। ১১ ফেব্রুয়ারি তারা ত্রিগ্রহী যোগ তৈরি করবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। চাকরিক্ষেত্রে, ব্যবসাতে লাভের মুখ দেখবেন কারা।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের জীবনের সমস্ত বাধা দূর হবে। বেসরকারি চাকরি যারা করেছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। এসময়ে ধর্মীয় কোনও অনুষ্ঠানে আপনারা যেতে পারেন। সেখানে সফলতা আসবে। তাছাড়া এসময় রাজনীতিতে যারা যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনারা খুব সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে আপনার সুসম্পর্ক ভালো থাকবে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। ব্যবসায় সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনি অনেক ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন, এতে আপনার মনে খুশি লেগে থাকবে।
- কুম্ভ রাশি
কুম্ভ জাতক-জাতিকতারা নিজের উদ্যোগে বড় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এই সময়ে যারা বেসরকারি চাকরি করছেন, তাদের অত্যন্ত শুভ সময়। বাবা-মায়ের সঙ্গে বিশেষ শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আপনার স্বামীর সঙ্গে দূরে কোনও পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে পারেন আপনি। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি তার সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications