এপ্রিল মাসে গ্রহ গোচরের শুভ প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে, জানেন

জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি নিজস্ব রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ছায়া গ্রহ রাহু বসে আছে মেষ রাশিতে আর কেতু বসে আছে তুলা রাশিতে। এপ্রিল মাসের ২২ তারিখ গুরু গ্রহ বৃহস্পতি প্রবেশ করবে মেষ রাশিতে প্রবেশ করবে।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা নিজেদের সময় মতন ঘর পরিবর্তন করে সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি নিজস্ব রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ছায়া গ্রহ রাহু বসে আছে মেষ রাশিতে আর কেতু বসে আছে তুলা রাশিতে। এপ্রিল মাসের ২২ তারিখ গুরু গ্রহ বৃহস্পতি প্রবেশ করবে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় তৈরি হবে গজলক্ষ্মীর রাজ যোগ। সূর্য ও বৃহস্পতির নবম-পঞ্চম যোগ এবং বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ। একসঙ্গে এতগুলো গ্রহের চলাচল অনেক রাশির জাতক-জাতিকাদের জীবনে গভীর প্রভাব ফেলবে। তবে কিছু রাশির জীবনে সাফল্যও আসবে, দেখুন সেই রাশির মধ্যে কারা আছেন।

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে আপনার জীবনে সাফল্য সময় । এই সময় আপনার চাকরিতে পদোন্নতি হবে, কর্মক্ষেত্র উন্নতি করতে পারবেন। কাজের জায়গায় সকলের সঙ্গে মানিয়ে চললে আপনি ভালোভাবে থাকতে পারবেন। বসের সঙ্গে আপনার সদভাব বজায় থাকবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি খুব ভালো যাবে। এমাসে আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে। মাথা ঠান্ডা রেখে চলুন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

 মকর রাশি

মকর রাশি

এই সময়ে মকর রাশির ব্যক্তিরা নতুন জমি, বাড়ি কিনতে পারেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। হঠাৎ করেই আপনি কোথাও চাকরির সুবিধা পেতে পারেন। নতুন চাকরির অফার পাবেন আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

নবমঘরে এই যোগ তৈরি হতে চলেছে। সকল কাজে আপনার সাফল্য নিশ্চিত হবে। তবে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। যদি আপনি সোনা ব্যবসায়ী হন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। যদি আপনি ব্যবসায়ী হন সেখানে বিনিয়োগ করতে পারেন তাও করতে পারেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সরকারি চাকরি যারা যুক্ত তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশি দ্বিতীয় ঘরে তৈরি হবে এই শুভ যোগ। আপনার জীবনে সাফল্য আসবে। যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখান থেকে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনা আছে। সকল কাজে উন্নতি করতে পারবেন। লটারি কাটতে পারেন। ব্যবসায় সঙ্গে যারা যুক্ত তারা জীবনে উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+