ভালো সময় আসার আগে পাওয়া যায় এই সঙ্কেতগুলি, আপনি কোনটা পাচ্ছেন দেখুন তো
ভালো সময় আসার আগে পাওয়া যায় এই সঙ্কেতগুলি, আপনি কোনটা পাচ্ছেন দেখুন তো
সময় সর্বদা একরকম থাকে না। মানুষের জীবনে অনেক চড়াই-উৎরাই দেখা দেয়। তবে এই চড়াই-উৎরাই আসার আগে অনেকবার পূর্ব সঙ্কেত পাওয়া যায়। যখন ভালো সময় আসে তখন তার সঙ্গে করে প্রচুর সুখ, উন্নতি, টাকা-পয়সা,ভালোবাসা, সম্মান নিয়ে আসে। আবার খারাপ সময় আসলে ব্যক্তির কাছে যা ছিল সব কেড়ে নেওয়া হয়। ভালো সময়ে মানুষ বড় থেকে অতিবড় সমস্যা থেকেও সহজে বেরিয়ে আসে। অন্যদিকে খারাপ সময় ছোটখাটো সমস্যাও বড় লোকসান করে দেয়। আজকে আমরা সেই সঙ্কেতগুলো সম্পর্কে জানব যা বলে দেবে আপনার ভালো সময় শুরু হতে চলেছে।
ভালো সময় আসার সঙ্কেতগুলে সম্পর্কে এবার তাহলে জেনে নেওয়া যাক-

বারান্দায় চড়ুই পাখি আসা
যদি বাড়ির উঠোন বা বারান্দায় চড়ুই পাখি এসে বসে এবং কিচিরমিচির করে তাহলে আপনার জীবনে সুখের আগমনের সঙ্কেত দিচ্ছে। এটি সম্পর্কে মধুরতা ও সুখ-সমৃদ্ধি বাড়ার সঙ্কেত।

গরুর গোবর
যদি গরু বাড়ির সামনে এসে গোবর দিয়ে যায় বা ডাকাডাকি করলে তা ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ। এই অবস্থায়, ব্যক্তি ভাল অর্থ লাভ করে। শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান।

ঘোড়ার নাল
রাস্তায় ঘোড়ার নাল পাওয়া সৌভাগ্যের সক্ষণ। এরকম বিরল ঘটনা কারোর কারোর সঙ্গে ঘটে। শনিবার ছাড়া অন্য যে কোনও দিনে যদি এরকমভাবে রাস্তায় ঘোড়ার নাল পাওয়া যায় তবে তাকে অবশ্যই নিজের কাছে রাখুন।

প্রজাপতি দেখা
আচমকা আপনার কাছাকাছি সুন্দর সুন্দ প্রজাপতি যদি দেখতে পান তবে বুঝবেন এটি জীবনে সুখের রঙ ভরার সঙ্কেত।

ঘরের সামনে আকুন্দ ফুলের চারা
ঘরের সামনে যদি আকুন্দ ফুলের চারা নিজে থেকেই গজিয়ে যায় তবে ঘরের সদস্যদের ভাগ্য বদলে যেতে পারে। এটা কিছুদিনের মধ্যে ধনী হওয়ার সঙ্কেত।

সাপ বা বাঁদর দেখা
কোথাও যাওয়ার সময় যদি আপনি আপনার ডান দিকে একটি সাপ বা বাঁদর দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন।

পুজোর নারকেল বা ঘন্টাধ্বনি শোনা
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি পুজোর নারকেল দেখা যায় বা মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায়, তাহলে এটিও ধন-সম্পদ ও উন্নতি লাভের লক্ষণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications