এইসব রাশির উপর কখনও থাকেনা অশুভ প্রভাব, সর্বদা লাভ হয় শনিদেবের বিশেষ কৃপা
এইসব রাশির উপর কখনও থাকেনা অশুভ প্রভাব, সর্বদা লাভ হয় শনিদেবের বিশেষ কৃপা
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিশ্বের সকল মানুষের কর্ম ও ভাগ্য ভগবান শনিদেবকে উৎসর্গ করা হয়। জ্যোতিষ মতে শনিদেব হলেন সকল গ্রহদের মধ্যে সবথেকে প্রভাবশালী। তিনি যে কোনও অন্যায় দেখলেই ক্রুদ্ধ হয়ে যান আর তাই শনিদেবকে খুশি করার জন্য নানা উপায় অবলম্বন করা হয়। শনিদেব যে কোনও মানুষকে তাঁদের নিজের নিজের কর্মের ভিত্তিতে শুভ ও অশুভ ফল দিয়ে থাকেন। এছাড়াও যে সকল রাশির জন্মছকে শনি ভুল ঘরে বসে থাকেন তাঁদের জীবনে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। কিন্তু কোনও রাশির জন্মছকে যখন শনিদেব শুভ স্থানে থাকেন তখন তিনি সেই রাশির জাতক জাতিকাদের ভাগ্যবান ও ধনী করে তোলেন। যখন শনিদেব কোনও রাশিতে শক্তিশালী অবস্থানে থাকেন তখন এটি সেই রাশির জাতক জাতিকাদের জীবনে শনির সকল প্রকার খারাপ প্রভাব থেকে মুক্তি দিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু রাশির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপাদৃষ্টি রয়েছে। শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশির জাতক জাতিকাদের জীবনে সব ধরনের কঠিন কাজ সহজেই হয়ে যায়। জেনে নেওয়া যাক শনিদেবের প্রিয় রাশি কী কী।

তুলা রাশি
রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। কিন্তু তারই মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা সবসময় বজায় থাকে। তুলা রাশির জন্মছকের সপ্তম স্থানের অধিপতি হলেন শনিদেব, সেই হিসেবে এই রাশিতে শনিদেব সর্বদা উচ্চপদে আসীন থাকেন। তুলা রাশিতে শনি যখন উচ্চপদে থাকে তখন এই রাশির জাতকদের সর্বদা শুভ ফল প্রদান করেন। আর সেই কারণে তুলা রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী হন। এছাড়াও এই রাশির মানুষরা খুব আবেগপ্রবণ, দয়ালু এবং সৎ হন। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী এবং প্রভাবশালী ব্যক্তিত্বের হয়ে থাকেন। এই রাশিতে শনিদেব সর্বদাই শুভ অবস্থানে থাকেন। আর সেই সঙ্গে এই রাশির পরিশ্রমী স্বভাবের কারণে শনিদেব তুলা রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। শনির কৃপায় সৌভাগ্য সবসময়ই সঙ্গে থাকে। পাশাপাশি শুক্র এই রাশির অধিপতি হওয়ার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জীবন সমৃদ্ধ ও বিলাসবহুলভাবে কাটে।

মকর রাশির
এই রশির অধিপতি স্বয়ং শনিদেব। এ কারণে মকর রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ কৃপা সবসময় থাকে। মকর রাশি শনিদেবের প্রিয় রাশি। মকর রাশির লোকেরা খুব পরিশ্রমী হন। মকর রাশির জাতক জাতিকারা যে কোনও কাজ শেষ করে তবেই স্বস্তির নিঃশ্বাস নেন। আর তাই মকর রাশির মানুষ খুব ভাগ্যবান হয়ে থাকেন। সহজে পরাজয় মেনে নেন না বলে মকর রাশির জাতকদের উপর শনিদেবের অশুভ প্রভাব দ্রুত পড়ে না।

কুম্ভ রাশি
রাশিচক্রের অন্তর্গত যে দুটি রাশির অধিপতি স্বয়ং শনিদেব, তারই মধ্যে অন্যতম হল কুম্ভ রাশি। শনিদেব সর্বদাই এই রাশির জাতক জাতিকাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর শনির যে কোনও অশুভ প্রভাব খুব অল্প সময়ের জন্যই স্থায়ী হতে পারে। স্বভাবের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব দয়ালু, সৎ এবং ধৈর্যশীল হন। এছাড়াও এঁরা খুব জেদিও হন। তাঁদের জীবনে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা খুব একটা থাকে না। যে কোনও কঠিন পরিস্থিতির মধ্যেও এই রাশির জাতক জাতিকারা নিজেদের আর্থিক পক্ষ মজবুত করতে সক্ষম হন। এই রাশির জাতক জাতিকাদের উপর শনির বিশেষ আশীর্বাদ ও কৃপা সবসময় বজায় থাকে। যার কারণে তাঁরা সহজেই অর্থ উপার্জন করতে সক্ষম হন এবং সমাজে তাঁদের সম্মান সবসময় বজায় থাকে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications