ফ্লার্টিং-এ ওস্তাদ হয়ে ওঠেন কারা! জেনে ফেলুন এই উপায়ে
অনেকেরই বাক চাতুর্য প্রবল। কথার জাদুতে অপরকে ভুলিয়ে রাখতে অনেকেই পারদর্শী হন। পুরুষ হোক বা মহিলা এই প্রেমের কথায় সঙ্গীকে ভুলিয়ে রাখার ক্ষমতা অনেকের মধ্যেই ব্যাপক পরিমাণে থাকে।
অনেকেরই বাক চাতুর্য প্রবল। কথার জাদুতে অপরকে ভুলিয়ে রাখতে অনেকেই পারদর্শী হন। পুরুষ হোক বা মহিলা এই প্রেমের কথায় সঙ্গীকে ভুলিয়ে রাখার ক্ষমতা অনেকের মধ্যেই ব্যাপক পরিমাণে থাকে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে , এমন বেশ কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা ফ্লার্ট করার ক্ষেত্রে পারদর্শী। এই বিশেষ গুণ বিশেষ রাশির ব্যক্তিদের মধ্যেই থাকে। রাশির বিচারে জেনে নিন কারা বেশি পারদর্শী হন ফ্লার্টিং এর ক্ষেত্রে।

মেষ
মেষ রাশির জাতকরা ফ্লার্টিং এর ক্ষেত্রে ব্যাপক পারদর্শী হন। এঁরা লম্বা সময় ধরে ফ্লার্ট করতে পারেন না যদিও। তবে অল্প সময়েই নিজের দক্ষতা দেখাতে এঁরা সক্ষম। এঁরা আগে থেকেই আঁচ করে নিতে পারেন, কার সঙ্গে কীভাবে কথা বলবেন।

মিথুন
মিথুন রাশির জাতক বা জাতিকারা খুবই প্রাণোচ্ছল হন। এঁরা ভালোবাসেন বন্ধুত্বপূর্ণ কথাবার্তা। আর এই বার্তালাপের মধ্যেই নিজের বুদ্ধিদীপ্ত ভাব দিয়ে সঙ্গীর মন জয় করে নেন মিথুন রাশির জাতকরা।

সিংহ
সিংহ রাশির জাতকরা ফ্লার্টের বিষয়ে বেশ পটু। কোন শব্দ কোন ব্যক্তিত্বের জন্য উপযুক্ত এঁরা জানেন! ফলে কাউকে ইমপ্রেস করতে সিংর রাশির ব্যক্তিত্বদের জুরি মেলা ভার।

তুলা
চোখের ইশারা আর কথা বার্তার ধরণেই তুলা রাশির জাতক জাতিকারা আকৃষ্ট করতে পারেন অনেককে। এঁরা সাধারণত সদাহাস্য স্বভাবের হন। আর কথার চাতুর্যের সঙ্গে হাসির দমকেই সঙ্গীর মন জয় করে নেন তুলা রাশির ব্যক্তিত্বরা।












Click it and Unblock the Notifications