Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িতে কখনও হবে না অর্থাভাব, বজায় থাকবে সুখ–শান্তি যদি ঘরে থাকে এই ধরনের পাত্র

মাটির পাত্র বাড়িতে রাখা শুভ

আজকের যুগে ঘরে মাটির পাত্র কোনও বাড়িতে পাওয়া মুশকিল। ফ্রিজের যুগে বাড়ি থেকে মাটির পাত্রগুলি অদৃশ্য হয়ে গিয়েছে বহু কাল আগে থেকেই। প্রাচীন সংস্কৃতির অঙ্গ, মাটির পাত্রটি এখন মানুষের স্মৃতিতে রয়ে গিয়েছে মাত্র। তবে ‌মাটির পাত্র ব্যবহারের চল আবার শুরু হয়ে গিয়েছে। যদিও মানুষ শুধুমাত্র পরিবেশগত দৃষ্টিকোণ থেকে এর ব্যবহারের জন্য প্রচার করছে। কিন্তু বাস্তু অনুযায়ী, বাড়িতে মাটির পাত্র থাকা খুবই শুভ বলে মনে করা হয়। মাটির পাত্রের ব্যবহার সুস্বাস্থ্য ও সঠিক দৃষ্টিকোণ দেয়। এর পাশাপাশি ঘর সাজানোর জন্য মাটির পাত্র বা জিনিসের ব্যবহার ভাগ্য চমকাতে পারে। তবে এর জন্য অবশ্যই জানা প্রয়োজন যে মাটির কোন পাত্রকে কোন দিশায় রাখা উচিত। সুখ ও অর্থে ভরে যাবে ঘর যদি সঠিকভাবে মাত্রির পাত্র ও জিনিসের ব্যবহার জানা থাকে।

মাটির তৈরি মূর্তি

মাটির তৈরি মূর্তি

বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে সর্বদা মাটির তৈরি মূর্তির পুজো করা উচিত। এমনকী মন্দিরেও মাটির তৈরি মূর্তির পুজো করা উচিত। এরকম করা হলে বাড়িতে ধন-ধান্যে ভরা থাকে। তবে মনে রাখবেন মাটির মূর্তি যেন ঘরের উত্তর-পূর্ব দিকে থাকে।

মাটির তৈরি ঘর সাজাবার জিনিস

মাটির তৈরি ঘর সাজাবার জিনিস

উত্তর-পূর্ব (ইশাণ কোণ) এবং দক্ষিণ-পশ্চিম দিকগুলি পৃথিবীর উপাদানের সঙ্গে সম্পর্কিত। তাই বাড়ির এই দিকগুলিতে মাটির তৈরি ঘর সাজাবার জিনিসগুলি রাখা খুব শুভ। এর কারণে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

মাটির কলসী বা জগ

মাটির কলসী বা জগ

বাড়ির উত্তর দিকে মাটির কলসী রাখলে তা ভাগ্য বদলাতে পারে। এই দিশায় রাখা মাটির কলসী ঘরের নেতিবাচকতা দূরে সরিয়ে দেয় এবং আপনার আর্থিক পরিস্থিতিও শুধরাতে সহায়তা করে। তবে মনে রাখবেন কলসী যেন কোনওভাবেই খালি না থাকে। সময় সময় এই কলসীর জল বদলে দেবেন। তবে কলসী না পেলে বাস্তু শাস্ত্রের মতে ঘরে মাটির জলের জগ রাখলেও অর্থের অভাব হয় না। যদি আপনার অর্থ সম্পর্কিত সমস্যা থাকে তবে আপনার জল ভরা মাটির পাত্রের কাছে প্রদীপ জ্বালানো উচিত, এটি আর্থিক সমস্যাগুলি দূর করে।

 মাটির প্রদীপ

মাটির প্রদীপ

যদিও এখন অধিকাংশ বাড়িতে পুজোর সময় বিভিন্ন ধাতুর তৈরি প্রদীপ ব্যবহার করা হয় কিন্তু বাস্তু শাস্ত্র মনে সর্বদা মাটির প্রদীপ ব্যবহারকে শুভ বলে মনে করা হয়। এটা করলে বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

মাটির পাত্র রাখলে কী কী উপকার পাওয়া যায়

মাটির পাত্র রাখলে কী কী উপকার পাওয়া যায়

• মাটির পাত্র ঘরের উত্তর দিকে রাখলে খুবই শুভ ফল পাওয়া যায় যেমন আর্থিক দিকে যদি কোনও সমস্যা থাকে তবে খুব দ্রুত তা দূর হয়ে যায়।

• জীবনের ছোটখাটো নানা সমস্যার অবসান ঘটে।

• মাটির তৈরি অলঙ্কার ব্যবহার করলে দাম্পত্য সম্পর্ক সুমধুর হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+